চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগামীকাল থেকে খুলে যাচ্ছে কালীঘাট মন্দির (Kalighat Temple)। সেই কারণেই মঙ্গলবার সকাল থেকেই কালীঘাট মন্দির সহ মূল দরজা ও মন্দির প্রাঙ্গন জীবাণুমুক্ত করার কাজ চলেছে। কালীঘাটের মন্দিরের ৫ নম্বর গেট থেকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়। অত্যাধুনিক কেমিক্যালের মাধ্যমে জীবাণুমুক্ত করার কাজ চলছে। ফিউমোলে নামে এক ধরনের কেমিক্যাল রয়েছে, যার মধ্যে আছে সোডিয়াম হাইড্রো অক্সিজেন এবং এর সঙ্গে রয়েছে অ্যালোভেরা ও তুলসী নিম। এই সমস্তর সংমিশ্রণে তৈরি জীবাণুনাশক দিয়ে স্যানিটাইজ করার কাজ চলছে। তিন চার ঘন্টা সময় লাগে স্যানিটাইজ প্রক্রিয়া সাঙ্গ করতে।
আগে থেকেই ঠিক ছিল পয়লা জুলাই থেকে কালীঘাট মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখে, সামাজিক বিধি নিয়ম মেনেই কালীঘাট মন্দির খোলা হচ্ছে। ইতিমধ্যে বেলুড় মঠ, দক্ষিণেশ্বর, তারাপীঠ মন্দির খুলে গেছে। শুধুমাত্র বাদ ছিল কালীঘাট মন্দির। আগামীকাল অর্থাৎ পয়লা জুলাই থেকে খুলে যাচ্ছে কালীঘাট মন্দির। ১০ জন করে মন্দির প্রবেশ করতে দেওয়া হবে ভক্তদের। ইতিমধ্যে কালীঘাটের অনেক বেশি করোনা ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেছে। তাই এখন আর কোনও ঝুঁকি নিতে নারাজ মন্দির কমিটি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news