চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
বিগত কয়েকদিনে দুটি চন্দ্রগ্রহণ (৫ জুন ও ৫ জুলাই) এবং একটি সূর্য গ্রহণের (২১ জুন) সাক্ষী থেকেছে মানুষ। কিন্তু এখানেই শেষ নয়। যাঁরা সৌরজগত বা মহাকাশ নিয়ে চর্চা করতে ভালোবাসেন, তাঁদের জন্য রয়েছে বড় চমক। আগামী কিছুদিনের মধ্যে শুক্র, বুধ, বৃহস্পতি, শনি এমনকি মঙ্গল গ্রহকেও খালি চোখে দেখা যাবে আকাশে।
৮ জুলাই ২০২০ অর্থাৎ আজকে বুধবার নাসার একটি রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, এই মাসে শুক্র গ্রহ তার সবচেয়ে উজ্জ্বল স্থানে পৌঁছবে এবং গ্রহটি সবচেয়ে উজ্জ্বল হবে। শুক্র গ্রহ উজ্জ্বল হলে তার বাম দিকের নীচ থেকে একটি উজ্জ্বল নক্ষত্র প্রকাশিত হবে। এর ফলে দেখা যাবে বুধ গ্রহকে। তবে সূর্য ওঠার ৩০ মিনিট আগে পূর্ব ও উত্তর-পূর্ব আকাশে বুধ গ্রহকে দেখা যাবে।
১২ জুলাই ২০২০, রবিবার শুক্র ও ওই উজ্জ্বল নক্ষত্রটিকে এক ডিগ্রির কাছাকাছি উপস্থিত হতে দেখা যাবে। এরফলে ১৬ জুলাই ২০২০, বৃহস্পতিবার সকালে বুধ গ্রহটি আলোকিত হবে। ২৬ জুলাই ২০২০, রবিবার বুধ গ্রহটি নিজের কক্ষপথের সর্বোচ্চ উচ্চতায় উঠবে এবং ফলে আলো গিয়ে পড়বে বৃহস্পতির উপর। ২৭ জুলাই ২০২০, সোমবার সকালে বৃহস্পতিকে দেখা যাবে। এইভাবে পর্যায়ক্রমে ৫টি গ্রহকে খালি চোখে পৃথিবী থেকে দেখা যাবে।
আরও পড়ুনঃ ভারচুয়াল প্রচারে সব হয় না, সাবেকী প্রত্যক্ষ জনসংযোগ দরকার, বুঝছে বিজেপি
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news