চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
অবশেষে ধরা পরল গ্যাংস্টার বিকাশ দুবে। আজ উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেপ্তার করা হয়েছে বিকাশকে। গত শুক্রবার ৮ জন পুলিশ কর্মীকে খুন করার পর থেকে ফেরার ছিল বিকাশ। এর আগে মঙ্গলবার হরিয়ানার ফরিদাবাদের একটি হোটেলে মধ্যরাতে হানা দেয় ক্রাইম ব্রাঞ্চের একটি দল। কিন্তু একটুর জন্য সেখান থেকেও পালিয়ে যায় বিকাশ। অবশেষে আজ তিনি পুলিশের জালে ধরা পড়লেন।
গত সপ্তাহে ৮ জন পুলিশ কর্মীকে হত্যা করার পর থেকে ফেরার ছিল গ্যাংস্টার বিকাশ। বিকাশের খোঁজে ৪৫টি বিশেষ দল গঠন করে উত্তরপ্রদেশ পুলিশ। এমনকি তার খোঁজ দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়। প্রথমে বলা হয়েছিল বিকাশের মাথার দাম ৫০ হাজার টাকা। পরে তা বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা করা হয়। পরে তা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হয়।
আরও পড়ুনঃ সুভাষ মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার ছুঁড়ে ফেলে দিয়ে ছিলেন জ্যোতিবাবু
বিকাশের খোঁজে এক সপ্তাহ ধরে উত্তরপ্রদেশ ও হরিয়ানার নানা জায়গায় অভিযান চালায় পুলিশ। মঙ্গলবার বিকাশের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী অমর দুবে পুলিশের গুলিতে এনকাউন্টার হয়। এ ছাড়া বিকাশের গ্রাম চৌবেপুর থেকে আরও সাঙ্গপাঙ্গকে গ্রেফতার করে পুলিশ। বিকাশকে গোপনে খবর পাঠানোর অভিযোগে চৌবেপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় তিওয়ারি এবং বিকরু গ্রামের বিট ইনচার্জ কে কে শর্মাকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ টিভি ছেড়ে আকাশের দিকে তাকান, আপনার অপেক্ষায় মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি
আরও পড়ুনঃ ভারচুয়াল প্রচারে সব হয় না, সাবেকী প্রত্যক্ষ জনসংযোগ দরকার, বুঝছে বিজেপি
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news