চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
দেশের গণ্ডি ছাড়িয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ব্রিটেনে ‘ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০’ অনুষ্ঠানে প্রধান ও অন্যতম বক্তা হিসেবে অংশ নেবেন মোদী।
করোনা পরবর্তী বিশ্বে কিভাবে ব্যবসা-বাণিজ্য উন্নতি করা যায় তা সম্পর্কে নিজের মত প্রকাশ করবেন মোদী। সূত্রের খবর, করোনা পরবর্তীকালে আন্তর্জাতিক শিল্পমহলকে ভারতে লগ্নির প্রস্তাব দেবেন মোদী। এছাড়া বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি, স্বাস্থ্য, সংস্কৃতি সহ একাধিক বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। মোদী ছাড়াও বক্তার তালিকায় রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এবং শ্রমমন্ত্রী মহেন্দ্রনাথ পান্ডে।
আরও পড়ুনঃ চিনের সঙ্গে সম্পর্ক নেই, নিজেদের অবস্থান স্পষ্ট করল ‘জুম’
ভারত ও ব্রিটেন ছাড়াও এই আলোচনায় থাকবে অস্ট্রেলিয়া, আমেরিকা ও সিঙ্গাপুর। পুরো আলোচনাটিই ভার্চুয়াল হবে বলে জানানো হয়েছে। ব্রিটেনের তরফে থাকবেন বিদেশসচিব ডোমিনিক রাব, স্বরাষ্ট্রসচিব প্রীতি প্যাটেল।
আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবি শংকরের সঙ্গে ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদ্গুরুর মধ্যে এক অনুষ্ঠান নিয়ে এক আলোচনায় জানানো হয়েছে, ইন্ডিয়া গ্লোবাল উইক অনুষ্ঠানে অন্যতম প্রধান বিষয় রয়েছে কুনাল নাইয়ারের ‘দ্য বিগ ব্যাং থিওরি’।
আরও পড়ুনঃ টিভি ছেড়ে আকাশের দিকে তাকান, আপনার অপেক্ষায় মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি
আরও পড়ুনঃ ভারচুয়াল প্রচারে সব হয় না, সাবেকী প্রত্যক্ষ জনসংযোগ দরকার, বুঝছে বিজেপি
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news