চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনায় আক্রান্ত হয়েছেন এই সন্দেহে হাসপাতালে চিকিৎসা না করায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটল। ঘটনায় ওই এলাকার এক বেসরকারি হাসপাতালে বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বেহালা জনপদের ঠাকুরপুকুর এলাকায়।বুধবার সন্ধ্যায় ঠাকুরপুকুরের এক বেসরকারি হাসপাতালে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । মৃত যুবকের নাম অনিকেত দাস, বয়স ২১ বছর। মৃতের পরিবারের দাবি আজ দুপুরে ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কালবিলম্ব না করে তৎক্ষণাৎ বাড়ির লোক নিকটস্থ ঠাকুরপুকুরের ওই হাসপাতালে তাঁকে নিয়ে আসে। কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের সন্দেহে তাঁর কোনও চিকিৎসা করেনি। ফলে চিকিৎসার অভাবে মারা গিয়েছে ওই যুবকটি।
মৃতের দিদি জানান, গলায় দড়ি দিলেও তাঁকে তড়িঘড়ি ওই অবস্থা থেকে সরিয়ে আনা হয়। যখন তাকে হাসপাতালে আনা হয়েছিল তখনও তার শরীরে প্রাণবায়ু বাকি ছিল। সঠিক সময় চিকিৎসা পেলে তাঁকে বাঁচানো যেত। কিন্তু যুবকটি করোনায় আক্রান্ত হয়েছেন এই সন্দেহে হাসপাতালের চিকিৎসকরা তাঁর কোনও চিকিৎসাই করেননি। দীর্ঘক্ষন বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় ওই যুবককে। এরপর ওই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ওই যুবকের পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে আসেন ঠাকুরপুকুর থানার (Thakurpukur Police Station) পুলিশ আধিকারিকরা। পূর্ণ তদন্তের আশ্বাসে শান্ত হয় পরিবারের লোকজন। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঠাকুরপুর থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news