Breaking News
Home / TRENDING / ফোনে কাঁদছেন করণ, সুশান্তের মৃত্যু প্রসঙ্গে বললেন করণের বন্ধু

ফোনে কাঁদছেন করণ, সুশান্তের মৃত্যু প্রসঙ্গে বললেন করণের বন্ধু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায়  তীব্র নিন্দার মুখে পড়তে হয়েছে একাধিক বলিউড সেলিব্রিটিকে। করণ জোহর, সলমন খান, আলিয়া ভট্ট, সোনম কাপুর সহ আরও অনেকের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ ওঠে। সুশান্ত ফ্যানদের তীব্র ক্ষোভের মুখে পড়েন করণ জোহর। এরজন্য নাকি কেঁদেছিলেন করণ, এমনটাই জানালেন করণের এক পরিচালক বন্ধু।

মঙ্গলবার ‘বলিউড হাঙ্গামা’কে দেওয়া এক সাক্ষাৎকারে করণের বন্ধু জানান, করণ তাঁকে ফোনে করেছিলেন এবং সুশান্তের মৃত্যুর জন্য তাঁকে যেভাবে আক্রমণ করা হচ্ছে সেজন্য তিনি কান্নায় ভেঙেও পড়েন। করণের বন্ধু কথায়, “ফোনে কারণ বারবার বলেছেন কী করেছি আমি, যে আমাকে নিয়ে এত ঘৃণা!” তিনি আরও বলেন, ” ওঁর ৩ বছরের যমজ সন্তানকে নাকি খুনের হুমকি দেওয়া হচ্ছে। এ ছাড়া কারণের অনেক আত্মীয়কেও আক্রমণের শিকার হতে হয়েছে। এ অবস্থায় করণ একেবারেই ভালো নেই। কথা বলার মতো অবস্থাতেও নেই। কাঁদতে কাঁদতে একটা কথাই বারবার জিজ্ঞেস করছে, আমি কী অন্যায় করেছি? আমার প্রতি কেন এত ঘৃণা।” এমনকি অনেকে করণের আত্মহত্যা করতেও বলেছেন বলে দাবি করেন তিনি। 

আরও পড়ুনঃ টিভি ছেড়ে আকাশের দিকে তাকান, আপনার অপেক্ষায় মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি

এর আগেও করণে জোহারকে নিয়ে ট্রোল করা হয়েছে। তবে এবারে মাত্রা ছাড়িয়ে গিয়েছে বলে করণের বন্ধুর দাবি। প্রসঙ্গত, শুধুমাত্র করণ জোহর নয়, অনন্যা পান্ডে বলে একজন, যাঁর সঙ্গে সুশান্তের কোনও সম্পর্কই ছিল না, তাঁকেও সুশান্তের মৃত্যুর জন্য আত্মহত্যা করতে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়৷’ এছাড়া সুশান্ত ফ্যানদের ট্রোলের শিকার হয়েছেন সলমন খান, আলিয়া ভট্ট। অনেকে তাঁদেরও মৃত্যু কামনা করেছেন। 

 

আরও পড়ুনঃ চিনের সঙ্গে সম্পর্ক নেই, নিজেদের অবস্থান স্পষ্ট করল ‘জুম’

আরও পড়ুনঃ দেশের গণ্ডি পেরিয়ে, আন্তর্জাতিক মঞ্চে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দেবেন মোদী

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *