Breaking News
Home / TRENDING / লকডাউন শুরুর আগে অনেকটাই ফাঁকা হাওড়া ব্রিজ

লকডাউন শুরুর আগে অনেকটাই ফাঁকা হাওড়া ব্রিজ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আজ বিকেল ৫টা থেকে আবারও লকডাউন (Lockdown) শুরু হওয়ার আগেই হাওড়া ব্রিজের চিত্রটা যেন একটু অন্যরকম। বৃহস্পতিবার কর্মব্যস্ত সকালে হাওড়া ব্রিজে (Howrah Bridge) যে পরিমাণ জনসমাগম দেখা যায়, তার তুলনায় লোক সংখ্যা অনেক কম, ঠিক সেভাবে হাওড়া ব্রিজের ওপর দিয়ে চলাচল করা গাড়ির সংখ্যাও তুলনামূলক কম। তবে এ যেন শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে লকডাউনের। বিকেল পাঁচটার আগেই যে যার মত কাজ গুটিয়ে নেওয়ার চেষ্টা চোখে পড়েছে।

তবে এদিন সকাল থেকেই পুলিশের কড়া নজরদারি চোখে পড়ে হাওড়া ব্রিজের ওপরে। পুলিশি নিরাপত্তা ভালোই রয়েছে হাওড়া ব্রিজের ওপর। তার কারণ কলকাতার সঙ্গে হাওড়া যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম এই হাওড়া ব্রিজ। প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই হাওড়া ব্রিজ দিয়ে। তাই আবারও বিকেল ৫টা থেকে লকডাউন শুরু হওয়ার আগে থেকেই মানুষ চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ গুছিয়ে নেওয়ার। তবে উল্টো দিকে আরেকটি চিত্র ধরা পড়ছে । হাওড়া ব্রিজ এখন অনেকটাই বেশি পরিষ্কার । সকাল বেলার দিকে দুই একজনকে দেখা যাচ্ছে যারা প্রাতঃভ্রমণ করতে হাওড়া ব্রিজকে বেছে নিয়েছেন। তবে এখন দেখার বিষয় এই যে লকডাউন শুরু হওয়ার পরে হাওড়া ব্রিজের চিত্রটি কেমন থাকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *