চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
অবশেষে কলকাতার বাজারে দেখা মিলল জলের রুপোলি ফসলের। বৃহস্পতিবার মানিকতলা বাজারে (Maniktala Market) দেখা গেল বাঙালির প্রিয় ইলিশ মাছ। দাম ও মধ্যবিত্তের নাগালের মধ্যেই। ইতিমধ্যে মানিকতলা বাজারে মাছ বাজারে ইলিশ মাছের আধিক্য চোখে পড়েছে। এই মুহূর্তে দীঘা ও রায়দিঘি থেকে মাছ আসছে কলকাতায়। ইতিমধ্যে দীঘার মোহনায ইলিশ (Hilsa) মাছ ধরা পড়েছে। আর তার ফলেই কলকাতার বাজারে বেশ ভালো জোগান রযেছে ইলিশের। তাই বেশ খানিকটা কমেছে দামও।
এক কেজি ইলিশের দাম ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে হাফ কেজি ইলিশের দাম ৪০০ থেকে ৪৫০ টাকা। মধ্যবিত্তের নাগালের মধ্যে অনেকটাই পৌঁছানো সম্ভব হবে রুপালি শশ্যের। বর্ষাকালে বাঙালীর পাতে থাকবে না ইলিশ, তেমনটা সচরাচর দেখা যায় না। তবে যোগান সেই পরিমাণ এখনও বেশি নয়। বাংলাদেশের পদ্মার ইলিশ কিন্তু এখনও পর্যন্ত বাংলায় ঢোকেনি। বাংলাদেশের ইলিশ পেতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news