চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রয়াত হলেন অভিনেতা জগদীপ (Jagdeep)। বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। কমিক চরিত্রে গত কয়েক দশক ধরে ভারতীয় দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন জগদীপ। তাঁর মৃত্যুতে বলিউডের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। শোলে, ফুল আউর কাঁটে, কুরবানী, পরোয়ানা, আন্দাজ আপনা আপনা, পুরানা মন্দির, বম্বে টু গোয়া, কহি প্যার না হো যায়ে, গলি গলি মে চোর হ্যা, স্বর্গ নরক, সুরমা ভোপালী, দো হাবিলদার, আরপার, জিগরি দোস্ত, লায়লা মজনু, কাশ্মীর কি কলি, খিলোনা, চায়না গেটের মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
My first film & the first time I ever faced the camera, was in the film #yehrishtanatoote with the legend himself #Jagdeep bhai. We will miss you…May his soul rest in peace 🙏🏽 Our prayers & deepest condolences to the family. pic.twitter.com/uhBjYSZdVe
— Johny Lever (@iamjohnylever) July 8, 2020
২০২০ সালে বলিউডে একের পর এক নক্ষত্রপতন হচ্ছে। ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুত, সরোজ খানের মতো তারকারা গত কয়েক মাসের ব্যবধানে নানা কারণে প্রয়াত হয়েছেন। এবার সেই তালিকায় সংযোজন হল কমেডিয়ান। তাঁর পরিবারের দুই পুত্র জাভেদ জাফরি ও নাভেদ জাফরি সহ পাঁচ সন্তান রয়েছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news