চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা সংক্রমিত হয়েছেন এই সন্দেহে নিজের স্ত্রী ও দুই সন্তানকে ঘর ছাড়া করলেন স্বামী। ঘটনাটি গুজরাতের ভাদোদরার। খবর অনুযায়ী, ওই গৃহবধূ নিজের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালে যাওয়ার কারণে ওই গৃহবধূর করোনা হতে পারে, এই সন্দেহে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বাড়ি থেকে বের করে দেন। গৃহবধূর সঙ্গে তাঁর ৫ ও ৬ বছরের দুই সন্তানকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
এক সর্বভারতীয় দৈনিকের খবর অনুযায়ী, ওই গৃহবধূ মায়ের কার্ডিয়াক সার্জারি হওয়ার কারণে হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতালে দু’দিন ছিলেন। হাসপাতাল থেকে আসার পর ৩৫ বছর বয়সী ওই গৃহবধূর জ্বর ও সামান্য শরীর খারাপ হয়েছিল। এতেই সন্দেহ হয় শ্বশুরবাড়ির লোকের। কিন্তু পরে দেখা যায় ওই মহিলার করোনা হয়নি। প্রথমে স্বামী ওই মহিলা ও সন্তানদের মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে বলেন। সেইমতো ওই মহিলা দুই সন্তানকে নিয়ে আমেদাবাদে চলে যান। একমাস পর ২৯ জুন সুস্থ হয়ে শ্বশুরবাড়িতে ফিরে এলে স্বামী, স্ত্রী ও সন্তানদের মেনে নিতে অস্বীকার করেন। স্ত্রীকে ডিভোর্সের হুমকি দেন স্বামী।
শ্বশুরবাড়ি থেকে পুনরায় তাড়িত হয়ে ওই মহিলা স্বামীর বিরুদ্ধে আমেদাবাদের আনন্দগর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে স্বামীর নামে এফআইআর করা হয়। মহিলার অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ
* ৮ পুলিশ কর্মী খুনের দায়ে অবশেষে ধরা পড়ল গ্যাংস্টার বিকাশ দুবে
* ফোনে কাঁদছেন করণ, সুশান্তের মৃত্যু প্রসঙ্গে বললেন করণের বন্ধু
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news