Breaking News
Home / TRENDING / অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা উত্তরবঙ্গে

অতিরিক্ত বৃষ্টির কারণে বন্যার আশঙ্কা উত্তরবঙ্গে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উত্তরবঙ্গে (North Bengal) প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যার (Flood) আশঙ্কা দেখা দিয়েছে। এই বৃষ্টির কারণেই পাহাড়ি এলাকায় নামতে পারে ধস। গত কয়েক দিনে অতি সক্রিয় মৌসুমী অক্ষরেখা। মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গের দিকে ক্রমশ সরে যাবে। এই অক্ষরেখার পূর্বাংশ সরে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখার পশ্চিম অংশের ফলে আগামী কয়েকদিন উত্তরপ্রদেশ, বিহার সহ উত্তরবঙ্গ ও অসম, মেঘালয়, অরুণাচল এই এলাকায় অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আদ্রতা জনিত অস্বস্তি থাকবে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭০ থেকে ৯১ শতাংশ । গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৩.৮ মিলিমিটার।

একটানা অতি ভারী বৃষ্টি রবিবার পর্যন্ত চলবে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই পাঁচ জেলায় ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে কয়েকটি জায়গায় ২০০ মিলি মিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে। ধস নামতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদীয়াও বীরভূমে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা । বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলায়। মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আদ্রতা জনিত অস্বস্তির চরমে উঠবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *