নিজস্ব সংবাদদাতা:
করোনার দাপটে ফের লকডাউন। হুগলি জেলার মোট ২১টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল। শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমার এই কনটেনমেন্ট জোনগুলি হল ১৪টি পৌরসভা এলাকায় এবং ৭টি গ্রামীন এলাকায়। বুধবার হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর জানান, কনটেনমেন্ট জোনের সঙ্গে কিছু বাফার জোনও এই লকডাউনের আওতায় পড়বে। জেলার চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙ্গুর, শ্রীরামপুর, রিষড়া, উত্তরপাড়া, ডানকুনি, চন্ডিতলা এবং জাঙ্গিপাড়া থানা এলাকার মধ্যে কনটেনমেন্ট জোন গুলি চিহ্নিত করা হয়েছে।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামী কাল বিকেল ৫টা থেকে এই এলাকাগুলিতে লকডাউন লাগু হবে। অত্যাবশকীয় পণ্যের দোকান ছাড়া অন্য কিছু খোলা থাকবে না। যানবাহন চলাচল বন্ধ থাকবে। ওই জোনগুলিতে সরকারি বা বেসরকারি সমস্ত অফিস বন্ধ থাকবে। যেহেতু ১০০ শতাংশ লকডাউন করতে বদ্ধ পরিকর প্রশাসন। মানুষের যাতে খাদ্যের সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে। করোনার সংক্রমণ রুখতে এবং মানুষকে সচেতন করার জন্য মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে। এ বিষয়ে সচেতনতা মূলক ২ হাজার হোর্ডিং জেলার বিভিন্ন জায়গায় লাগানো হবে বলে জানান জেলা শাসক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news