ওয়েব ডেস্ক : রাজ্যের টাকা ঘুরে ফিরে যায় কেন্দ্রের কাছে। আবার সেই টাকা চলে আসে রাজ্যের হাতে উন্নয়নমূলক কাজের জন্য। ১০০দিনের কাজ নিয়ে রাজ্যের অগ্রগতির খতিয়ান দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্বের কথা ফলাও করে বললেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মঙ্গলবার শহরের একটি পাঁচতারা হোটেলে পঞ্চায়েত বিভাগে অভূতপূর্ব …
আরও পড়ুন »ভারতে থাকার মেয়াদ বাড়ল তসলিমার (ভিডিয়ো)
ওয়েব ডেস্ক: কলকাতা তাঁকে দেশ ছাড়ার স্মৃতি অনেকটাই ভুলিয়ে দিয়েছিল। এই শহর তাঁকে বুকে টেনে নিয়েছিল। একদিন তসলিমাকে ছাড়তে হল তাঁর সাধের কলকাতা। বর্তমানে দিল্লির বাসিন্দা। এবার ভিসার মেয়াদ বাড়ল জুলাই ২০১৮ পর্যন্ত। মেয়াদ বাড়াল ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক। দেখুন সঙ্গের ভিডিয়ো।
আরও পড়ুন »তেল মাফিয়া বিজেপি নেতা পুলিশের জালে
নীল বণিক : দলের একের-পর-এক নেতারা সিআইডির জালে। আর তাতেই বিড়ম্বনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। জলপাইগুড়ির শিশু চুরি কাণ্ডে নাম জড়িয়েছে জুঁই চৌধুরীর। সেই বিতর্ক অন্তরালে যেতে না যেতে ফের বিতর্কে জড়িয়ে পড়ল বসিরহাট জেলার বিজেপি সভাপতি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রীর আবাস যোজনার নাম করে নাকি সাধারণ মানুষের কাছ …
আরও পড়ুন »বাহুবলীর গালে সপাটে থাপ্পড়, দেখুন ভিডিয়ো
ওয়েব ডস্ক : বাহুবলী কাটাপ্পার ছুরি খেয়েছিলেন আমরা জানি। পিছন থেকে পিঠে মারা হয়েছিল ছুরি। তাবলে সপাটে থাপ্পড়! কেন? দেখুন সঙ্গের ভিডিয়ো। https://youtu.be/nyww2q1onKg
আরও পড়ুন »সম্মোহনের মোদী অবতার
গৌতম বন্দ্যোপাধ্যায় : শিরোনামটা কী হওয়া উচিত? মোদী ম্যাজিক না জাদুকর মোদী? নাকি মোদী দ্য ইলিউশ্যনিস্ট? রাজনীতি থেকে সাংবাদিক, সকলকে থ করে আস্তিন থেকে টেনে বার করেছেন বিজেপি মনোনীত রাষ্ট্রপতির নাম। কে? না, বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দ। তিনি কে ছিলেন, কোথা থেকে এলেন, কেমন করে এলেন, এসব বিষয়ে আপাতত কিছু …
আরও পড়ুন »মধুর ভান্ডারকরের নতুন ছবি কংগ্রেসের অস্বস্তি বাড়াবে
কমলেন্দু সরকার : ইন্দু সরকার আসছে। ২১ জুলাই। ইন্দু সরকার কোনও রক্তমাংসের নারী নন, পরিচালক মধুর ভান্ডরকরের ছবির চরিত্র। মধুর এই প্রথম পিরিয়ড পিস নিয়ে ছবি করলেন। ‘ইন্দু সরকার’ ছবির বিষয় কংগ্রেসকে বিড়ম্বনায় ফেলবে এমনটাই মনে করছেন অনেকেই। ২৫ জুন ১৯৭৫। সারা ভারতে জারি হয়েছিল এমারজেন্সি। এই এমারজেন্সি চালু ছিল …
আরও পড়ুন »ইকবালকে সিবিআইয়ের তলব
ওয়েব ডেস্ক : বেলভিউতে গিয়ে শাসক দলের একসময়ের প্রিয় পাত্র ইকবাল আহমেদকে নোটিশ ধরালো সিবিআই। নোটিশে বলা হয়েছে ২২ জুন নিজাম প্যালেসে তাঁকে হাজির হতে হবে। আরও একদফা জিজ্ঞাসাবাদ করার জন্যই এই নোটিশ বলে জানা গিয়েছে। এই নিয়ে মোট চতুর্থবার সিবিআইয়ের কাছ থেকে জিজ্ঞাসাবাদের তলব পেলেন মহম্মদ ইকবাল।
আরও পড়ুন »ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী পালন
ওয়েব ডেস্ক : ২১ শতকে দাঁড়িয়ে সন্তান ধারণের সংজ্ঞাটা যেন অনেকখানি বদলেছে। অনেক মহিলাই বিবাহিত জীবনের গণ্ডিকে বুড়ো আঙুল দেখিয়ে বেছে নিচ্ছেন ‘একক মা’ হওয়ার পথকেই। সেখানে দত্তক ছাড়াও আরও এক পদ্ধতি বেশ জনপ্রিয়। তা আই ভি এফ(ইনভিট্রো ফার্টিলাইজেশন)। শুধু একক মায়েরাই নন, প্রতি মুহূর্তে নিঃসন্তান দম্পতিদের মুখেও হাসি ফোটাচ্ছে …
আরও পড়ুন »পদ থেকে সরতে পারেন রাহুল
নীল বণিক : দলের আসন্ন কেন্দ্রীয় কমিটির বৈঠকে ডানা ছাঁটা হতে পারে রাহুল সিনহার। সূত্রের খবর দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে তাঁকে সরাতে পারে দল। দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করার পরেই রাহুল সিনহাকে দলের কেন্দ্রীয় সম্পাদকের পদে নিয়ে এসেছিল বিজেপি। দিল্লিতে দলের একাংশের বক্তব্য কেন্দ্রীয় সম্পাদক হওয়ার পরেও রাহুল সিনহা …
আরও পড়ুন »দল ভাঙছে মোহনবাগানের, ময়দানে গুঞ্জন
ওয়েব ডেস্ক: ইস্টবেঙ্গলের এবার হাত বাড়িয়েছিল বাগানে! প্রতিবেশী ক্লাব থেকে দেবজিৎ আর প্রীতমকে তুলে আনাই ছিল মূল লক্ষ্য। ওদিকে মোহনবাগানের হাত গুটিয়ে বসে ছিল না। ওঁদের ধরে রাখাই ছিল প্রাণপণ চেষ্টা। দু’দলেরই গুড়ে নাকি বালি দিচ্ছে আইএসএলএর নতুন ফ্রাঞ্চাইজি টাটা। দেবজিৎ মজুমদার আর প্রীতম কোটাল প্রধান লক্ষ্য। এঁদের দু’জনের …
আরও পড়ুন »মন চল নিজ নিকেতনে : বিদায় মহারাজ
শৌভিক সান্যাল : পরমধামে পাড়ি দিলেন স্বামী আত্মস্থানন্দ মহারাজ। জীবনভর শিব জ্ঞানে জীব সেবা করে অনন্ত জীবনের উদ্দেশে চললেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ। কর্মজীবন তথা ধর্মজীবনের আপাত ইতি। আপনার প্রিয় মহারাজের ঐহিক জীবনের শেষ দেখুন ভিডিয়োতে।
আরও পড়ুন »রাষ্ট্রপতির নাম নিয়ে মুখ খুললেন মমতা
ওয়েব ডেস্ক : বিজেপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীর নাম শুনে আকাশ থেকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই বিমানবন্দরে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে জল ঘোলা এখনও অনেকদিন চলবে। সাংবাদিক ও কলকাতা প্রেসক্লাবের সম্পাদক কিংশুক প্রামাণিকের সৌজন্যে পাওয়া ভিডিয়োতে দেখে নিন ঠিক কী বললেন মমতা। https://www.facebook.com/kingshuk.pramanik/videos/1353577894738421/
আরও পড়ুন »গোর্খাল্যান্ড সম্ভব, বলছেন অরুণাভ
শৌভিক সান্যাল: রাজ্যভাগ করতে পারে একমাত্র পার্লামেন্ট-ই। পাহাড়ে গিয়ে রংবাজি করে মিটিং করতে গেছে। যতক্ষণ-না পাহাড় শান্ত হচ্ছে ততক্ষণ পাহাড়ে থাকব। তারপর পালিয়ে এলেন। সজ্ঞানে এরকম মিথ্যে কথা বলার লোক কিন্তু আমার মনে পড়ছে না! এমন সব অনেক কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অরুণাভ ঘোষের আগুনঝরা সাক্ষাৎকার দেখুন সঙ্গের …
আরও পড়ুন »মোদির ‘রামনাথ’ চালে ফাঁপরে বিরোধীরা
সুমন ভট্টাচার্য : নরেন্দ্র মোদীর রাজনীতিতে একটা ‘স্টাইল’ আছে। সেই ‘স্টাইল’-এর ‘সিগনেচার টিউন’ হচ্ছে অপ্রত্যাশিত চমক। ঠিক যেভাবে আচমকাই বিহারের রাজ্যপাল এবং দলিত নেতা রাম নাথ কোবিন্দ-এর নাম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তাব করে তিনি সবাইকে চমকে দিলেন। বিরোধী জোট বা সংবাদ মাধ্যমে যে ক’টি নাম নিয়ে গত দু’মাসে আলোচনা হয়েছে, তার …
আরও পড়ুন »স্বামী আত্মস্থানন্দজি মহারাজ শায়িত রয়েছেন বেলুড় মঠে
সুব্রত বন্দ্যোপাধ্যায়: রামকৃষ্ণদেব, সারদা মা আর বিবেকানন্দ-র সামনে রাখা হয়েছে স্বামী আত্মস্থানন্দ মহারাজের মরদেহ। সকাল থেকেই ভাবগম্ভীর পরিবেশে ভক্তরা আসছেন। তাঁরা অন্তরের শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। অনেকের চোখেই জল। বহু মানুষের চোখের জলেই তিনি চলে যাবেন রামকৃষ্ণলোকে। আজ রাত ৯.৪৫ মিনিটে অন্ত্যেষ্টিক্রিয়া হবে। এমনটাই জানা গেছে বেলুড় মঠ সূত্রে।
আরও পড়ুন »স্বামী আত্মস্থানন্দজি মহারাজ চলে গেলেন রামকৃষ্ণলোকে
কমলেন্দু সরকার : রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ আত্মস্থানন্দজি যাত্রা করলেন রামকৃষ্ণলোকে গতকাল বিকেল সাড়ে পাঁচটায়। তাঁর বয়স হয়েছিল ৯৯। গত বছর তিনেক তিনি ভুগছিলেন বার্ধক্যজনিত নানা সমস্যায়। জানা গেছে, আজ ঠিক ৯.৪৫ মিনিটে দাহকার্য শুরু হবে বেলুড় মঠে গঙ্গা তীরে। প্রেসিডেন্ট মহারাজ আত্মস্থানন্দজি মানুষকে ভালবাসতেন। …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news