ওয়েব ডেস্ক :
২১ শতকে দাঁড়িয়ে সন্তান ধারণের সংজ্ঞাটা যেন অনেকখানি বদলেছে। অনেক মহিলাই বিবাহিত জীবনের গণ্ডিকে বুড়ো আঙুল দেখিয়ে বেছে নিচ্ছেন ‘একক মা’ হওয়ার পথকেই। সেখানে দত্তক ছাড়াও আরও এক পদ্ধতি বেশ জনপ্রিয়। তা আই ভি এফ(ইনভিট্রো ফার্টিলাইজেশন)।
শুধু একক মায়েরাই নন, প্রতি মুহূর্তে নিঃসন্তান দম্পতিদের মুখেও হাসি ফোটাচ্ছে আই ভি এফ পদ্ধতি। এই আই ভি এফ-এর অন্যতম জনক ডাঃ সুভাষ মুখোপাধ্যায়ের ৩৬তম মৃত্যুবার্ষিকী গতকাল উদযাপন করল কলকাতার একটি ফার্টিলিটি রিসার্চ সেন্টার। যেখানে উপস্থিত ছিলেন অধ্যাপক বৈদ্যনাথ চক্রবর্তী, রিসার্চ সেন্টারের ডিরেক্টর সুর্দশন ঘোষ দস্তিদার, ড. কাকলি ঘোষ দস্তিদার সহ আরও অনেকে। যেখানে আলোচনার মাধ্যমে উঠে এসেছিল আই ভি এফ পদ্ধতির অন্যতম দিকগুলি।
এ প্রসঙ্গে ড. কাকলি ঘোষ দস্তিদার কী বললেন শুনুন সঙ্গের ভিডিয়োতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news