নীল বণিক :
দলের আসন্ন কেন্দ্রীয় কমিটির বৈঠকে ডানা ছাঁটা হতে পারে রাহুল সিনহার। সূত্রের খবর দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে তাঁকে সরাতে পারে দল। দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করার পরেই রাহুল সিনহাকে দলের কেন্দ্রীয় সম্পাদকের পদে নিয়ে এসেছিল বিজেপি। দিল্লিতে দলের একাংশের বক্তব্য কেন্দ্রীয় সম্পাদক হওয়ার পরেও রাহুল সিনহা সেভাবে দিল্লির রাজনীতি নিয়ে কোনও দিন উৎসাহী হননি। বরং রাজ্য রাজনীতিতেই তাঁর বেশি উৎসাহ চোখে পড়েছে বলে দলের কেন্দ্রীয় নেতাদের একাংশ মনে করেন। এমনকী কেন্দ্রীয় সম্পাদক হওয়ার পরেও এরাজ্য ছাড়া ভিন রাজ্যে সেভাবে দলের কাজ করেননি বলে মত দিল্লির নেতাদের। শুধু ব্যাতিক্রম উত্তরপ্রদেশ। সদ্যসমাপ্ত উত্তরপ্রদেশ নির্বাচনে দু’দিনের জন্য প্রচারে গিয়েছিলেন তিনি। তাও আবার বারাণসীতে বাঙালিপ্রধান জায়গাগুলিতে। দলের এইরকম একটি গুরুত্বপূর্ণ পদে এমন অলংকারিক ভাবে রাহুলকে দেখতে চাইছেন না দিল্লির কেন্দ্রীয় কমিটির নেতারা। তাই রাহুলকে ত্রিপুরার দায়িত্ব দিয়ে কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news