নিজস্ব সংবাদদাতা:
আবারও বিতর্কে পুরীর জগন্নাথ মন্দির । হারিয়ে গিয়েছে জগন্নাথ মন্দিরের রত্নভান্ডারের চাবি। মন্দিরের ম্যানেজিং কমিটির সদস্য রামচন্দ্র দাস মহাপাত্র জানিয়েছেন, ৪ঠা এপ্রিল এই চাবি হারানোর ঘটনা প্রথম নজরে আসে। ওড়িশা হাইকোর্টের নির্দেশে পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারের পর্যবেক্ষণ করতে ১৬ জনের একটি কমিটিও গঠন করা হয়। এখানে জেনে রাখা প্রয়োজন, জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডারের দুটি ভাগ রয়েছে। ভিতর ভান্ডার ও বাহির ভান্ডার । মূলত বাহির ভান্ডারের অলঙ্কারই ব্যবহার করা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য। ভিতর ভান্ডারটি বাইরে থেকে দেখা যায়, কিন্তু লোহার গেট দিয়ে ঘেরা। ৪ঠা এপ্রিল ১৬ জন সদস্য মন্দিরের রত্ন ভান্ডার পরিদর্শন করতে যান। সেসময় দেখা যায় ভিতর ভান্ডারের চাবি খোয়া গিয়েছে । দীর্ঘ ৩৪ বছর পর এই রত্ন ভান্ডার পরিদর্শন করা হয়েছিল । সেসময় ভিতর ভান্ডারের চাবি না পাওয়ায় বাইরে থেকে সার্চলাইট মেরে ভিতরের জিনিস পর্যবেক্ষণ করে কমিটির সদস্যরা।
এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসায় ফের একবার বিরোধিদের চাপের মুখে পট্টনায়ক সরকার । কয়েকদিন আগেই মন্দিরের সেবায়েতদের মধ্যে গন্ডগোলের জেরে মন্দিরে ভোগ পরিবেশন বন্ধ হয়ে গিয়েছিল। প্রায় ২৪ ঘন্টা অভুক্ত ছিলেন জগন্নাথ দেব। মাস দুয়েকের মধ্যে আবারও এই ঘটনা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের রক্তচাপ বাড়িয়ে দিল সন্দেহ নেই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news