নিজস্ব সংবাদদাতা:
বিশ্ব পরিবেশ দিবসে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ড. মহেশ শর্মা স্পষ্ট করে দিলেন, প্লাস্টিকের ব্যবহারকে দেশ থেকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে। তিনি মনে করিয়ে দেন এটা কেবল কর্তব্য নয়, সবুজ পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব।
এদিন পরিবেশ মন্ত্রী বলেন, ‘প্লাস্টিকের দরকার হয়, কিন্তু তা যেন আমাদের জন্য অভিশাপ না হয়ে ওঠে।’ এদিন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী আরও বলেন, ‘প্লাস্টিককে কেবল মাত্র নিষিদ্ধ ঘোষণা করলেই হবে না। জনমানসে তৈরি করতে হবে সচেতনতা।’
উল্লেখ, এ বছরের পরিবেশ দিবসের (৫ জুন) থিম—‘বিট প্লাস্টিক পলিউশন’।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news