Breaking News
Home / TRENDING / কর্ণাটকে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের অসন্তোষ প্রকাশ্যে

কর্ণাটকে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের অসন্তোষ প্রকাশ্যে

নিজস্ব সংবাদদাতা

ক্রমশ প্রকাশ্যে চলে আসছে কর্ণাটকে কংগ্রেস নেতাদের পারস্পারিক অসন্তোষ। সে রাজ্যের কং প্রদেশ কমিটির সভাপতি এসআর পাতিল রবিবার পদত্যাগ করেছেন।

ইতিমধ্যে প্রাক্তন মন্ত্রী ডিকে শিবকুমার উদ্বেগ প্রকাশ করেছেন যেভাবে কর্ণাটকে কং-জেডি (এস) সরকার গড়েছে। যদিও দলের ভেতরের গোলমালের কথা মুখে বলছেন না কেউ। এসআর পাতিলের বক্তব্য, তিনি পদত্যাগ করেছেন উত্তর কর্ণাটকে কংগ্রেসের খারাপ ফলের জন্য। যেহেতু সেখানে তিনি দায়িত্বে ছিলেন। পাতিল পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর শপথের দু’দিনের মধ্যে। মনে করা হচ্ছে পাতিল ও শিবকুমারের দলের মধ্যেই এভাবে সরে থাকার কারণ, উপ মুখ্যমন্ত্রী পরমেশ্বরের উপেক্ষা। জেডি (এস)-র সঙ্গে যখন মিলিত ভাবে কংগ্রেস সরকার গড়বে কিনা ইত্যাদি বিষয়ে আলোচনা সভা হয়, তখন পাতিলকে ডাকাই হয়নি। তাছাড়া জেডি (এস)-এর সঙ্গে মন্ত্রীত্ব ভাগাভাগি নিয়েও দলের ভেতরে অসন্তোষ রয়েছে। মোদ্দা কথা কুমারস্বামী এবং পরমেশ্বরের লবি ভার্সেস পাতিল ও শিবকুমারের লবির বনিবনা হচ্ছে না। যা রবিবার শিবকুমারের পদত্যাগের পর প্রকাশ্যে চলে এল। যতোই সাংবাদিক সম্মেলনে তিনি অন্য কথা বলুন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *