Breaking News
Home / TRENDING / ১০ জুন অবধি পিছোল চিদম্বরমের গ্রেফতারি

১০ জুন অবধি পিছোল চিদম্বরমের গ্রেফতারি

নিজস্ব সংবাদদাতা:

আদালতের নির্দেশে আগামী ১০ জুন অবধি পিছোলো চিদম্বরমের গ্রেফতারি। এয়ারটেল-মাক্সিস কাণ্ডে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট প্রাক্তন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী তথা কংগ্রেসের প্রথম সারির নেতা পি. চিদাম্বরমকে এখনই নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল। কিন্তু পাতিয়ালা হাউজ কোর্ট জানিয়ে দিল, আগামী ১০ জুন অবধি ইডি তা করতে পারবে না। পাশাপাশি আদালতের কাছ থেকে ইডি কিছুটা সময় চেয়ে নিয়েছে পুরো বিষয়টির বিস্তারিত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার বিষয়ে। উল্লেখ্য, এয়ারটেল-মাক্সিস কাণ্ডের মাধ্যমে টুজি স্পেকট্রাম কেলেঙ্কারির প্রসঙ্গ উঠে আসছে ক্রমশ। ইডির বক্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এক্তিয়ার বহির্ভুত কাজ করেছেন।
একই মামলায় চিদম্বরমের ছেলে কার্তিকে গ্রেফতার করা হয় গত ২৮ ফেব্রুয়ারি। পরে বেলে ছাড়া পান তিনি।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *