Breaking News
Home / TRENDING / আজ রাষ্ট্রপতি ভবনে রাজ্যপালদের অধিবেশন

আজ রাষ্ট্রপতি ভবনে রাজ্যপালদের অধিবেশন

নিজস্ব সংবাদদাতা:

আজ রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালদের বিশেষ অধিবেশন। রাষ্ট্রপতি ভবনে এদিনের সমাবেশে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।
দু’দিনের অধিবেশনে আলোচনা হবে দেশের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে। যার মধ্যে উল্লেখ্যযোগ্য—রাষ্ট্রের নিরাপত্তা। এই পর্বে উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। আলোচনা হবে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উচ্চশিক্ষার গুণগত মান কীভাবে কতটা বাড়ানো যায় তা নিয়ে। রাজ্যের নাগরিক সমাজের নিরাপত্তার ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকা নিয়েও অধিবেশনে কথা হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম বছরটির উৎযাপন। পাশাপাশি ‘গ্রাম স্বরাজ আভিযান’ ও ‘স্বচ্ছ ভারত’ অভিযানের মতো একাধিক বিষয়ে আগামী দিনের রূপরেখা নির্ধারণ হবে রাজ্যপালদের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আলোচনা সভায়।

উল্লেখ্য, স্বাধীন ভারতে এটি ৪৯তম রাজ্যপালদের অধিবেশন। রাষ্ট্রপতি কোবিন্দের কার্যকাল দ্বিতীয় আলোচনা সভা।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *