নিজস্ব সংবাদদাতা:
ভাঙড় আন্দোলনের শীর্ষ নেতা অলীক চক্রবর্তী সহ ৫ জনের মুক্তির দাবিতে আজ শহরে মিছিল করলেন ভাঙড় আন্দোলনের অন্য নেতৃত্ব তথা সমর্থকরা। এই মিছিলে ছিলেন ভাঙাড়ের আরেক মুখ শর্মিষ্ঠা চৌধুরী। এছাড়াও ছিলেন কুশল দেবনাথ, শঙ্কর দাস, রাতুল দাস প্রমুখ। যাদের মধ্যে অনেকেই সদ্য মুক্ত হয়েছেন। এছাড়াও এদিনের মিছলে পা মেলালেন মন্দাক্রান্তা সেন, বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো বিশিষ্টজনেরাও। মিছিলটির মৌলালি থেকে ধর্মতালার লেনিন মূর্তির পাদদেশ পর্যন্ত যাওয়ার কথা থাকলেও ধর্মতলার বেশ খানিকটা আগে বিগ বাজারের কাছে পুলিশ আটকে দেয়। মিছিলে কোনওরকম অপ্রিতিকর ঘটনা ঘটেনি। কিন্তু সাময়িক ভাবে ওই এলাকার যান চলাচল ব্যহত হয়

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news