Breaking News
Home / TRENDING / ‘আধারে’ রাজ্যের অবস্থান বদল

‘আধারে’ রাজ্যের অবস্থান বদল

নীল বণিক:

এতদিনে নিজেদের অবস্থান বদলাল রাজ্য। আধার কার্ড নিয়ে বহুদিন ধরেই কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধী অবস্থানে ছিল রাজ্যের তৃণমূল সরকার। এবার সেই বিরোধী পথ ছেড়ে দ্রুত আধার কার্ড কীভাবে করা যায় তা নিয়ে কেন্দ্রকে চিঠি দিল নবান্ন। সূত্রের খবর, রাজ্যে চিঠি দিয়ে কেন্দ্রকে জানিয়েছে—প্রতিটি পুরসভাকে আধার কার্ড তৈরির ক্ষমতা দেওয়া হোক। তাতে যারা এখনও ‘আধার’ পাননি তারা উপকৃত হবেন।
রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, অন্ধ বিরোধিতা ছেড়ে এ বিষয়ে আগেই চিঠি দিতে পারত রাজ্য। সেক্ষেত্রে এতদিনে রাজ্যের আধার পরিসেবার একটি সুনির্দিষ্ট পরিকল্পনার তৈরি হতে পারত। তাতে করে অনেক বেশি রাজ্যবাসীর হাতে আধার কার্ড পৌঁছে যেত।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *