নীল বণিক:
মমতার শাসনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। বিজেপির এই কেন্দ্রীয় নেতা কটাক্ষ করে বলেন, এরাজ্যের বর্তমান অবস্থার তুলনা শুধু হিটলারের রাজত্বের সঙ্গে চলে। কখনও কখনও আবার হিটলারের সময়কেও হার মানায় বলে জানান কৈলাস বিজয়বর্গীয়। রবিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান তিনি। তিনি আরও জানান, রাজ্যে গণতন্ত্র নেই। প্রতিদিন বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন। রাজ্য সরকার সব দেখার পরেও চুপ করে বসে আছে বলে অভিযোগ করেন কৈলাস বিজয়বর্গীয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news