Breaking News
Home / TRENDING / বিষ্ণুপুরে সালিশির নামে কুপিয়ে যুবক খুন

বিষ্ণুপুরে সালিশির নামে কুপিয়ে যুবক খুন

নিজস্ব সংবাদদাতা :

বিষ্ণুপুরঃ সালিশি সভার নামে ডেকে এনে এক যুবককে ডেকে এনে পিটিয়ে ও কুপিয়ে খুনের অভিযোগ উঠলো স্থানীয় একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। নিহতের নাম আজাদ আলি মন্ডল (৩৩), ওরফে রাজা। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত দক্ষিণ কাজিরহাট এলাকার ঘটনা। পাল্টা নিহতের বিরুদ্ধে এক ক্লাব সদস্যকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ঘটনায় গুলিবিদ্ধ ক্লাব সদস্য আলমগির মন্ডল গুরুতর জখম অবস্থায় জোঁকা ইএস আই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা রয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত।
নারী ঘটিত ঘটনার জেরে স্থানীয় ক্লাবে রবিবার সন্ধ্যায় একটি সালিশি সভার ডাকা হয় ক্লাব সদস্যদের পক্ষ থেকে। সেই সভায় আজাদ আলি মন্ডল আসেন। অভিযোগ সেই সময় ক্লাব সদস্যদের সঙ্গে আজাদের বচসা বাঁধে। বন্দুক বের করে ক্লাব সদস্য আলমগির মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় আজাদ। এরপর উত্তেজিত ক্লাব সদস্যরা বেধরক পেটায় অভিযুক্ত আজাদ আলি মন্ডলকে। ধারালো অস্ত্রের আঘাতের ঘটনাস্থলেই মৃত্যু হয় আজাদের। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় ক্লাব সদস্য আলমগীর মন্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিষ্ণুপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারের দাবি, নারী ঘটিত বিষয়ে সালিশির নামে রাজার কাছে পঞ্চাশ হাজার টাকা তোলা চায় ক্লাবের সদস্যরা। তা দিতে অস্বীকার করায় তাকে এভাবে পিটিয়ে খুন করা হল।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *