Breaking News
Home / TRENDING / ইস্তফা রাহুলের, আপাতত কংগ্রেস সভাপতি নবতিপর মোতিলাল

ইস্তফা রাহুলের, আপাতত কংগ্রেস সভাপতি নবতিপর মোতিলাল

নীল রায়। কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন রাহুল গান্ধী। বুধবার টুইট করে নিজের ইস্তফার কথা জানিয়ে দেন তিনি। রাহুল লেখেন, “শীঘ্র দল নতুন সভাপতি খুঁজে নিক।” কারনাডের সাংসদের এমন ঘোষণার কিছুক্ষণ পর জানা যায়, কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি হয়েছেন মতিলাল ভোরা। এআইসিসি সূত্রে খবর, স্থায়ী সভাপতি না হওয়া অবধি তিনিই সভাপতি থাকবেন। মোতিলাল ভোরা দীর্ঘসময় দলের কোষাধ্যক্ষ ছিলেন। লোকসভা ভোটে শোচনীয় হারের পর আর সভাপতি পদে থাকতে চাননি সোনিয়া তনয়। তাই আপাতত বৃদ্ধ অথচ গান্ধী পরিবারের বিশ্বস্ত ব্যক্তির ওপরেই ভরসা রেখেছে দল।

মোতিলাল ভোরার রাজনৈতিক জীবন কিন্তু অভিজ্ঞতায় পরিপূর্ণ! ১৯২৮ সালের ২০ ডিসেম্বর ব্রিটিশ ভারতের রাজপুতানা এজেন্সির নিম্বি যোধা অঞ্চলে মতিলাল ভোরার জন্ম হয়। ছাএজীবন কেটেছে রায়পুরে ও কলকাতাতে। রাজনীতিক জীবনের শুরু করেছিলেন সমাজবাদী পার্টি থেকে। ১৯৬৮ সালে দুর্গ শহরের মিউনিসিপ্যাল কমিটির সদস্য হয়েছিলেন। কংগ্রেসে যোগ দেন ১৯৭০ সালে। ১৯৭২ সালে মধ্যপ্রদেশ বিধানসভার সদস্য হন। ১৯৮৫ সালে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। ১৯৮৮ সালে ইস্তফা দিয়ে কেন্দ্রে হন স্বাস্থ্যমন্ত্রী। দীর্ঘদিন রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯৯৩ সালে উত্তরপ্রদেশের রাজ্যপাল হয়েছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *