Breaking News
Home / TRENDING / নির্বাচনী সংস্কার নিয়ে রাজ্যসভায় সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধীরা

নির্বাচনী সংস্কার নিয়ে রাজ্যসভায় সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধীরা

ভাস্কর মান্না:

 

নির্বাচনের সংস্কারের দাবিতে বুধবার রাজ্য সভায় সরকারকে কোণঠাসা করার পরিকল্পনা করল ১৪টি বিরোধী দল। সংবিধানের ১৭৬ ধারা অনুযায়ী, ‘দেশের নির্বাচনে সংস্কার প্রয়োজন’ এই দাবিকে সামনে রেখে একটি নোটিশ জারি করেছে বিরোধী দলগুলি। সেখানে নির্বাচন বন্ড, ‘এক দেশ, এক ভোট’,  ইভিএমের ত্রুটির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উল্লেখ রয়েছে। বিরোধীদের এই দলে রয়েছেন কংগ্রেস, তৃণমূল-কংগ্রেস, এনসিপি, আম আদমি পার্টি, সিপিআইয়ের মতো কট্টর মোদী বিরোধী দলগুলি।

 

১৯ জুন বিরোধীদের সামনে ‘এক দেশ, এক ভোট’ ধারণাটি ঘোষণা করে সরকার। বেশিরভাগ বিরোধী দল এই ধারণায় সঙ্গে সহমত পোষণ করে। সমস্ত দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর মোদী জানান, এই ধারণাটিকে পর্যালোচনা করার জন্য একটি কমিটি গঠন করা হবে। গত মাসে এই সংক্রান্ত আলোচনার জন্য দিল্লিতে ডাকা হয়েছিল ৪০টি বিরোধীদলকে। যেখানে অরবিন্দ কেজরিবাল ও মমতা বন্দ্যোপাধ্যায় না গিয়ে ভিন্নমত পোষণ করেন। তৃণমূল সুপ্রিমো টুইট করে বলেন, এই ধারণাটি একটি সাদা কাগজে লিখে সবার কাছে পাঠাতে হবে মতামত জানার জন্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *