Breaking News
Home / TRENDING / বাংলা নামে সায় দিন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা

বাংলা নামে সায় দিন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মমতা

নীল রায়। রাজ্যের নাম বদল চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাজ্যসভায় তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, “রাজ্যের নাম পরিবর্তনের জন্য সংবিধান সংশোধন বিল পাশ করাতে হয়। তা এখনও হয়নি।” কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এমন মন্তব্যের পর স্পষ্ট হয়ে যায় বাংলা নামে অনুমোদন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তারপরই তৎপরতা শুরু হয় নবান্নে। এদিন অবশ্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর উত্তরের আগেই বিধানসভা এসে পৌঁছান মুখ্যমন্ত্রী। সেখানেই জানতে পারেন কেন্দ্রীয় সরকারের এমন পদক্ষেপের কথা। স্বরাষ্ট্র দফতরের কর্তাদের সঙ্গে কথা বলে এদিন বিকেলেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখে বাংলা নামে সায় দেওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌এ প্রসঙ্গে তাঁর বক্তব্য, “বোম্বাইয়ের নাম মুম্বই হয়েছে। মাদ্রাজের নাম চেন্নাই হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের নাম বাংলা হলে কি অসুবিধা? এ নিয়ে আমি কোনও রাজনীতি করতে চাই না । আমরা চাই দ্রুত কেন্দ্রীয় সরকার বাংলা নামে অনুমোদন দিক।” মুখ্যমন্ত্রীর আরও বলেন, “নবজাগরণের সারা ভারতকে পথ দেখিয়েছিল বাংলা। স্বাধীনতা দিবসের দিনেও দাঙ্গা থামাতে গান্ধীজি থেকেছিলেন বেলেঘাটার আশ্রমে। রাজা রামমোহন রায় এখানেই থেকে সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন। বিদ্যাসাগরের বিধবা বিবাহ প্রচলন করেছিলেন এরাজ্য থেকেই। আমাদের নিজস্ব ইতিহাস আছে। আমরা আমাদের ইতিহাস নিয়ে থাকতে চাই। তাই বাংলা নামে আমাদের কাছে গর্বের।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *