Breaking News
Home / TRENDING / যাত্রীদের দাবি মেনে বন্ধ হয়ে যাওয়া রুটে বাস পরিষেবা শুরু শকুন্তলায়

যাত্রীদের দাবি মেনে বন্ধ হয়ে যাওয়া রুটে বাস পরিষেবা শুরু শকুন্তলায়

নীল রায়। বেহালা জনপদের শকুন্তলা এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে পরিবহন দফতর আবারও শুরু করল এম৭বি বাসের পরিষেবা। বুধবার সকালে তারাতলা ডিপোর এমডি দেবাশিস সেনগুপ্ত ও ঠাকুরপুকুর ডিপোর এম ডি তরুণ মজুমদারের উপস্থিতিতে চার বছর পর আবারও পথচলা শুরু করল বাসটি। চার বছর আগে বন্ধ হয়ে যাওয়া এই বাস পরিষেবা চালু হল মূলত ইউনাইটেড এস ৪৫ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের উদ্যোগে। দীর্ঘদিন পরিবহন দপ্তরের সঙ্গে কথাবার্তা চালিয়ে আপাতত ৩টি বাস দেওয়া হয়েছে অক্সিসটাউন থেকে হাওড়া পর্যন্ত চলাচল করার জন্য। অক্সিটাউন থেকে ডায়মন্ড হারবার রোড হয়ে বেহালা ১৪ নম্বর বাস স্ট্যান্ড ঘুরে টালিগঞ্জ ট্রাম ডিপো হয়ে রাসবিহারী মারফত হাওড়া স্টেশন যাবে বাসটি। আবারও ওই পথেই ফিরে আসবে। প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের দ্বৈপায়ন বন্দ্যোপাধ্যায় বলেন, “বন্ধ হয়ে যাওয়া এই বাস পরিষেবাটি আবারও চালু করার জন্য পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ। তবে আমাদের শকুন্তলা এলাকার কথা মাথায় রেখে যদি এস-৪৫ ও এস-২২ বাসের সংখ্যা তিনি বাড়িয়ে দেন তাহলে আমরা যাত্রীরা তাঁর কাছে চিরকৃতজ্ঞ থাকব।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *