Breaking News
Home / হেড লাইন্স (page 199)

হেড লাইন্স

নাইট কারফিউ : মাথায় রাখা হয়েছে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার কথা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রোধে লকডাউন বাড়ানোই নয়, এবার থেকে শুরু হয়েছে ‘নাইট কারফিউ’ (Night Carfew)। রবিবার রাতে প্রকাশিত কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ দফার এই লকডাউনে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে ছাড় মিললেও, সন্ধে সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত জারি থাকবে ‘নাইট …

আরও পড়ুন »

৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে ক্যাবিনেট সচিব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো চতুর্থ দফার লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। রবিবার সন্ধ্যায় এক বিবৃতি প্রকাশ করে লকডাউনের (Lockdown) মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। আগামীকাল থেকে শুরু হওয়া লকডাউনের এই চতুর্থ পর্বে কোথায় কোথায় কী কী বিধি নিষেধ জারি থাকছে, কী …

আরও পড়ুন »

কেন্দ্রীয় নির্দেশিকা না আসায় লকডাউনের চতুর্থ পর্যায় নিয়ে ধীরে চলো নীতি রাজ্যের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আপাতত নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত বর্তমান স্থিতাবস্থা জারি থাকবে বলে জানিয়ে দিল রাজ্য স্বরাষ্ট্র দফতর (Home Department)। রবিবার স্বরাষ্ট্র দফতরের পক্ষে টুইট করে বলা হয়, “এখনও যেখানে যেভাবে যা যা নিয়ম কার্যকরী করা হয়েছে রাজ্যে সরকারের তরফে, তেমনটাই চলবে পরবর্তী কোনও বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে পর্যন্ত। …

আরও পড়ুন »

পরিযায়ী শ্রমিকদের জন্য ১০০ দিনের কাজে অতিরিক্ত ৪০ হাজার কোটি বরাদ্দ নির্মলার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। মনরেগা প্রকল্পের (MNREGA) ১০০ দিনের প্রকল্পে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। প্যাকেজ ঘোষণার পঞ্চম দিনে শিক্ষা, দেশীয় রাজ্য সহ বেসরকারিকরণ নিয়ে একাধিক ঘোষণা করেন তিনি। রবিবার নতুন ঘোষণায় মধ্যে নির্মলা জানিয়েছেন, ১০০ দিনের কাজ প্রকল্পে আরও ৪০ হাজার কোটি টাকা …

আরও পড়ুন »

ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৯১ হাজারে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ভারতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৯১ হাজারে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার মানুষ, মৃত্যু হয়েছে ১২০ জনের । রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এর আক্রান্তের সংখ্যা ৪,৯৮৭। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশী …

আরও পড়ুন »

মাছের খাবার চুরি করে বিক্রির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। মাছের খাবার চুরি করে বেআইনিভাবে বিক্রির অভিযোগ উঠল তৃণমূলের (TMC) এক নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানা এলাকার দিঘিরপাড় অঞ্চলে। লকডাউনে (Lockdown) রাজ্য সরকারের মৎস্য দফতরের দেওয়া কয়েকশো বস্তা মাছের খাবার তৃণমূল নেতা আতিয়ার রহমান সর্দার বেআইনিভাবে চুরি করে বিক্রি করছেন …

আরও পড়ুন »

হাওড়া থানার দুই পুলিশ কর্মী করোনা আক্রান্ত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ফের করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে আক্রান্ত হলেন দুই পুলিশ কর্মী। এবার ঘটনাস্থল হাওড়ায়। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, হাওড়া থানার দুই কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছে। ওই দুজনকে ভর্তি করা হয়েছে গোলাবাড়ি থানা এলাকার আইএলএস হাসপাতলে। সূত্রের খবর দুদিন আগে ওই দুই কনস্টেবলের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো …

আরও পড়ুন »

করোনা উদ্বেগ : কলকাতা-হাওড়া সহ দেশের ৩০ শহরে বিশেষ নজরদারি স্বরাষ্ট্রমন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতি নিয়ে কলকাতা ও হাওড়ার পুর এলাকা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Home Ministry)। তাই পশ্চিমবঙ্গের এই দুটি শহর বিশেষ নজরদারি করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। ১২ রাজ্যের ৩০ পুরসভা এলাকায় দেশের ৭৯ শতাংশ করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের খবর মিলেছে। তাই এই এলাকাগুলিতে বিশেষ ভাবে …

আরও পড়ুন »

মহারাষ্ট্র থেকে কলকাতায় ফিরে পুলিশি হেনস্তার মুখে মালদহের পরিযায়ী শ্রমিকরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। মহারাষ্ট্র থেকে মালদায় ঘরে ফিরতে গিয়ে হেনস্থা হলেন পরিযায়ী শ্রমিকরা। মহারাষ্ট্রের নাগপুর থেকে সরকারি ব্যবস্থাপনায় বাসে চড়ে শনিবার সন্ধ্যায় পরিযায়ী শ্রমিকেরা পৌঁছন এরাজ্যে। দ্বিতীয় হুগলি সেতুর কাছে সেই বাস থেকে নেমে পড়ে কার্যত অসহায় মালদার পরিযায়ী শ্রমিক পরিবারগুলি। নিজের রাজ্যে এসেও এমন হেনস্তা হতে হবে তা ভাবেননি। …

আরও পড়ুন »

বাড়বে না ভাড়া : বেসরকারি বাস না চালানোর সিদ্ধান্ত মালিকদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর দাবি মানল না রাজ্য। বাড়ল না ট্যাক্সির ভাড়াও। তাই এই ঘোষণার পরে আপাতত বেসরকারি বাস ও মিনিবাস পথে নামার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে বাসমালিক সংগঠনগুলি। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় বলেন ‘‘সরকার একতরফা সিদ্ধান্ত নেওয়ায় আমরা হতাশ।’’ প্রায় একই …

আরও পড়ুন »

দেশজুড়ে পরিযায়ী শ্রমিকদের ওপর নজর রাখতে অনলাইন পোর্টাল চালু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পরিযায়ী শ্রমিকদের গতিবিধির ওপর নজরে রাখতে পাকাপাকি বন্দোবস্ত করল নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.)। কেন্দ্রীয় সরকারের তরফে তৈরি করা হল একটি অনলাইন পোর্টাল ড্যাশবোর্ড। এই পদ্ধতিতে ঘর ফিরতি শ্রমিকদের সমস্ত রেকর্ড থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের সঙ্গে যোগাযোগও করা যাবে। আবার তাঁরা গন্তব্যে যথাযথভাবে পৌঁছলেন কিনা …

আরও পড়ুন »

লকডাউনে সমস্যা বাড়াবে ঘুর্ণিঝড় ‘আমফান’

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office) পূর্বাভাস অনুযায়ী তুমুল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় ‘আমফান’ (Amphan) মঙ্গল বা বুধবার আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গের উপকূলে। প্রতি ঘণ্টায় ১৭০ থেকে ২০০ কিলোমিটার গতি বেগে থাকবে ঝড়ের । বিপর্যয় সামাল দিতে পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। এখনই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা …

আরও পড়ুন »

ভাড়া না বাড়িয়ে সোমবার থেকে শুরু হচ্ছে ১২ ঘন্টার বাস পরিষেবা, ঘোষণা পরিবহনমন্ত্রীর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বাড়বে না বাসের ভাড়া। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে বাস পরিষেবা। ঘোষণা করে দিলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, “বেসরকারি বাসের ভাড়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল। ভাড়ার বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি থাকা অত্যন্ত জরুরি। তাই কোনও বাসেই ভাড়া বাড়াবে …

আরও পড়ুন »

আর্থিক প্যাকেজ নয়, কৃষক শ্রমিকদের ব্যাংক একাউন্টে টাকা দিতে বললেন রাহুল গাঁধী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আর্থিক প্যাকেজ নয়, কৃষক শ্রমিকদের ব্যাংক একাউন্টে সরাসরি টাকা দেওয়ার দাবি তুললেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi)। শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি মুখোমুখি হন।‌সেখানেই কেন্দ্রীয় সরকারের আর্থিক প্যাকেজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাহুল বলেন, “সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো, মনরেগা-র অধীনে ২০০ দিনের কাজ, কৃষকদের …

আরও পড়ুন »

তাবলিঘ-ই – জামাতের বিদেশি সদস্যদের গ্রেফতার করল ভোপাল পুলিশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। তাবলিঘ-ই- জামাতের (Tablig-E-Jamat) ৬০ জন বিদেশি সদস্যকে গ্রেফতার করল ভোপাল পুলিশ। আইন ভঙ্গ করে বিভিন্ন ধর্মীয় জমায়েতে বিনা অনুমতিতে যোগদানের জন্য এঁদের গ্রেফতার করা হয়েছে। এর আগে ভিসা আইন না মানার জন্য জামাতের সদস্যদের বিরুদ্ধে সাতটি কেস করেছিল ভোপাল পুলিশ। প্রসঙ্গত মার্চের শুরুতে দিল্লির মারকাজে বিনা অনুমতিতে …

আরও পড়ুন »

চীন ছেড়ে ভারতে অ্যাপল : ৫ বছরে বিনিয়োগ হবে চার হাজার কোটি ডলার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের দাপটে লাটে উঠেছে বিশ্বের ব্যবসা-বাণিজ্য। এরইমধ্যে ভাইরাসের উৎপত্তিস্থল চীন (China) থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবতে শুরু করেছে বহু নামজাদা বহুজাতিক সংস্থা। সেই সব বড় বিনিয়োগকারীদের পরবর্তী গন্তব্য হতে চলেছে ভারত। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পাঁচ বছরে ভারতে ৪ …

আরও পড়ুন »