Breaking News
Home / TRENDING / ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে ক্যাবিনেট সচিব

৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে রাজ্যগুলির সঙ্গে বৈঠকে ক্যাবিনেট সচিব

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো

চতুর্থ দফার লকডাউনের মেয়াদ বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। রবিবার সন্ধ্যায় এক বিবৃতি প্রকাশ করে লকডাউনের (Lockdown) মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত দেশ জুড়ে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। আগামীকাল থেকে শুরু হওয়া লকডাউনের এই চতুর্থ পর্বে কোথায় কোথায় কী কী বিধি নিষেধ জারি থাকছে, কী কী ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে তার বিস্তারিত নির্দেশিকাও ইতিমধ্যেই জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Home Ministry)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, রবিবার রাত ৯টা নাগাদ ক্যাবিনেট সচিব রাজীব গৌবা (Rajiv Gouba) সব রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করবেন। মনে করা হচ্ছে, ওই বৈঠকে বিশদ গাইডলাইন নিয়ে আলোচনা হবে।

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, মেট্রো রেল ও বিমান পরিষেবা যে আপাতত বন্ধই থাকবে। তবে বাস চালানোর বিষয়টি রাজ্যের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। যদিও, ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর কথা আগেই ঘোষণা করে দিয়েছে মহারাষ্ট্র, পাঞ্জাব ও তামিলনাড়ু । তেলেঙ্গানা অবশ্য আগেই ২৯ মে অবধি লকডাউনের মেয়াদ বৃদ্ধি করেছে। দেশ জুড়েই করোনা সংক্রমণ বাড়ছে। রবিবারই সারা দেশে করোনা সংক্রমণ ৯০ হাজার পেরিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন চার হাজার ৯৮৭ জন। সংক্রমণের হারের দিকে তাকিয়েই চতুর্থ দফায় লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *