Breaking News
Home / TRENDING / ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৯১ হাজারে

ভারতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৯১ হাজারে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারতে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ৯১ হাজারে। গত ২৪ ঘণ্টায় নতুন করে এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার মানুষ, মৃত্যু হয়েছে ১২০ জনের । রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এর আক্রান্তের সংখ্যা ৪,৯৮৭। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের (Health Ministry) তথ্য অনুযায়ী দেশে এই মুহূর্তে মোট কোভিড আক্রান্ত ৯০,৯২৭ জন। যা আর কয়েক দিনের মধ্যেই এক লক্ষে পৌঁছে যাবে।

উদ্বেগ বাড়ছে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত ও তামিলনাড়ুকে নিয়ে। যেখানে প্রতি মূহুর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ২,৮৭২। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ১১৩৫ জনের। ৬২৫ জন মারা গিয়েছেন গুজরাতে। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ২৪৩, পশ্চিমবঙ্গে ২৩২। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে দিল্লি ১২৯, রাজস্থান ১২৬ ও উত্তরপ্রদেশ ১০৪। এই মুহূর্তে দেশে কোভিড ১৯ থেকে সুস্থতার হার ৩৭.৫১ শতাংশ। শনিবার পর্যন্ত এই হার ছিল ৩৫.০৯ শতাংশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *