চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মনরেগা প্রকল্পের (MNREGA) ১০০ দিনের প্রকল্পে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitaraman)। প্যাকেজ ঘোষণার পঞ্চম দিনে শিক্ষা, দেশীয় রাজ্য সহ বেসরকারিকরণ নিয়ে একাধিক ঘোষণা করেন তিনি। রবিবার নতুন ঘোষণায় মধ্যে নির্মলা জানিয়েছেন, ১০০ দিনের কাজ প্রকল্পে আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করবে কেন্দ্রীয় সরকার। কারণ, ১০০ দিনের কাজ প্রকল্পে পরিযায়ী শ্রমিকরাও এখন কাজের আবেদন করছেন। তাঁদের কাজের সুযোগ দিচ্ছে সরকার। ৩০০ কোটি অতিরিক্ত শ্রম দিবস কাজ হবে বলে মনে করা হচ্ছে। সেই কারণেই বরাদ্দ বাড়ানো হল বলেই জানিয়েছেন অর্থমন্ত্রী।
Union Finance Minister Nirmala Sitharaman announced that the Centre has allocated an additional amount of Rs 40 thousand crores under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme.
Read @ANI Story | https://t.co/pgyhkUjidL pic.twitter.com/2VyCMqDTzJ
— ANI Digital (@ani_digital) May 17, 2020
তিনি আরও বলেন, “পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরার পর তাদের কাজের সুযোগ দিতে হবে। রাজ্যগুলি ১০০ দিনের কাজ প্রকল্পে তাঁদের কাজের সুযোগ দিতে পারেন। সেই কারণে ১০০ দিনের কাজ প্রকল্পে বাজেটে প্রস্তাবিত ৬১ হাজার কোটি টাকার পরিবর্তে এই অর্থবর্ষে ১ লক্ষ ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।” কেন্দ্রীয় সরকারের হিসেবে, প্রায় 8 কোটি পরিশ্রমী বিভিন্ন রাজ্য থেকে নিজে রাজ্যে ফিরতে চাইছেন। তারা নিজ নিজ রাজ্যে ফিরে গেলে কর্মহীন হয়ে পড়বেন। তাদের কর্মনিশ্চয়তা সঙ্গে আয়ের সুযোগ করে দিতেই এই অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে ১০০ দিনের কাজে।
পাশাপাশি রাজ্যগুলিকে সাহায্য তিনি বলেছেন, “অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্যগুলিকে বাজেট প্রস্তাব অনুযায়ী যে ৪৬,০৩৮ কোটি টাকা দেওয়ার কথা ছিল তা এপ্রিলেই দেওয়া হয়েছে। তা ছাড়া রাজ্য সরকারগুলির রাজস্ব ঘাটতি মেটাতে ১২৩৯০ কোটি বরাদ্দ করা হয়েছে।” নির্মলা সীতারামন আরো বলেছেন, “বিপর্যয় মোকাবিলা খাতে রাজ্যগুলিকে আরও ১১,০৯২ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কোভিড মোকাবিলায় রাজ্যগুলিকে ৪,১১৩ কোটি টাকা বরাদ্দ করেছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news