Breaking News
Home / TRENDING / হাওড়া থানার দুই পুলিশ কর্মী করোনা আক্রান্ত

হাওড়া থানার দুই পুলিশ কর্মী করোনা আক্রান্ত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে আক্রান্ত হলেন দুই পুলিশ কর্মী। এবার ঘটনাস্থল হাওড়ায়। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, হাওড়া থানার দুই কনস্টেবল করোনা আক্রান্ত হয়েছে। ওই দুজনকে ভর্তি করা হয়েছে গোলাবাড়ি থানা এলাকার আইএলএস হাসপাতলে। সূত্রের খবর দুদিন আগে ওই দুই কনস্টেবলের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শনিবার সেই রিপোর্ট হাতে আসে। তাতেই জানা যায়, এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন ওই দু’জন।

এরপরই ওই দুজনকে হাসপাতালে পাঠানো হয়। সঙ্গে আরও দু’জন পুলিশকর্মীকে হোম কোয়ারান্টিনে পাঠানো হয়েছে। উল্লেখ্য এর আগে শিবপুর থানায় ১৬ জন পুলিশ কর্মী এবং সাঁতরাগাছি থানার দুজন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হন। বর্তমানে শিবপুর থানার একজন ছাড়া সবাইকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । এদিকে এই সংক্রমণের ঘটনায় হাওড়া থানার পুলিশ কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কলকাতা পুলিশেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর একাধিক ঘটনা ঘটেছে। এমনিতেই কলকাতা ও হাওড়ায় কোভিড ১৯ রোগের প্রকোপ বেড়েছে ব্যাপক হারে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *