Breaking News
Home / TRENDING / করোনা উদ্বেগ : কলকাতা-হাওড়া সহ দেশের ৩০ শহরে বিশেষ নজরদারি স্বরাষ্ট্রমন্ত্রকের

করোনা উদ্বেগ : কলকাতা-হাওড়া সহ দেশের ৩০ শহরে বিশেষ নজরদারি স্বরাষ্ট্রমন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতি নিয়ে কলকাতা ও হাওড়ার পুর এলাকা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Home Ministry)। তাই পশ্চিমবঙ্গের এই দুটি শহর বিশেষ নজরদারি করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। ১২ রাজ্যের ৩০ পুরসভা এলাকায় দেশের ৭৯ শতাংশ করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের খবর মিলেছে। তাই এই এলাকাগুলিতে বিশেষ ভাবে গুরুত্ব দিতে হবে। এই ১২টি রাজ্য হল অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাত, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, পঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ।

যে ৩০টি পুর এলাকা চিহ্নিত করা হয়েছে তাতে এই রাজ্যের দুটি এলাকা রয়েছে। কলকাতা ও হাওড়ায় কোভিডের প্রকোপ খুব বেড়েছে। পশ্চিমবঙ্গের দুই পুর এলাকার পাশাপাশি মুম্বই, চেন্নাই, আহমেদাবাদ, থানে, দিল্লি, ইন্দোর, পুনে, জয়পুর, নাসিক, যোধপুর, আগ্রা, তিরুভাল্লুর, ঔরঙ্গাবাদ, কুদ্দালোর, গ্রেটার হায়দরাবাদ, সুরাট, চেঙ্গালপাত্তু, আরিয়ালুর, কুর্নুল, ভোপাল, অমৃতসর, ভিল্লুপুরম, বদোদরা, উদয়পুর, পালঘর, বেরহামপুর, সোলাপুর ও মিরাটে বিশেষ নজরদারি করা হবে।

ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আন্তঃরাজ্য প্রতিনিধিদল কলকাতা ও হাওড়া সহ পশ্চিমবঙ্গের করোনা প্রভাবিত এলাকাগুলো পরিদর্শন করে গিয়েছে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের একটি প্রতিনিধিদল রাজ্যের কোভিড হাসপাতালগুলি পরিদর্শন করে গিয়েছে। দিন প্রতিদিন শহরাঞ্চলে করোনা প্রকোপ যেভাবে বাড়ছে তাতে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। তাই এখন মোট ৩০টি শহরে নজরদারি করে করোনা ভাইরাসের সংক্রমণ রোখার ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *