Breaking News
Home / TRENDING / চীন ছেড়ে ভারতে অ্যাপল : ৫ বছরে বিনিয়োগ হবে চার হাজার কোটি ডলার

চীন ছেড়ে ভারতে অ্যাপল : ৫ বছরে বিনিয়োগ হবে চার হাজার কোটি ডলার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের দাপটে লাটে উঠেছে বিশ্বের ব্যবসা-বাণিজ্য। এরইমধ্যে ভাইরাসের উৎপত্তিস্থল চীন (China) থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবতে শুরু করেছে বহু নামজাদা বহুজাতিক সংস্থা। সেই সব বড় বিনিয়োগকারীদের পরবর্তী গন্তব্য হতে চলেছে ভারত। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পাঁচ বছরে ভারতে ৪ হাজার কোটি ডলার বিনিয়োগ করতে পারে অ্যাপল (Apple)। উইনস্ট্রন এবং ফক্সকন, এই দুই সংস্থার মাধ্যমে ভারতে স্মার্টফোন তৈরি করার পরিকল্পনা রয়েছে তাদের। তা বাস্তবায়িত হলে অ্যাপলই ভারতের বৃহত্তম রফতানিকারক সংস্থায় পরিণত হবে।

চিন থেকে উৎপাদন ব্যবসার ২০ শতাংশ ভারতে সরিয়ে আনার পরিকল্পনা করছে তারা। চিন থেকে পাততাড়ি গোটাতে চলা সংস্থাগুলিকে জায়গা করে দিতে ইতিমধ্যেই জমি চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু করে গিয়েছে নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.)। অ্যাপলের মতো সংস্থাকে কাছে টানতে ভারতেরও প্রস্তুতিতে কোনও খামতি রাখতে নারাজ। এ বিষয়ে গত বছরের শেষ দিকেই অ্যাপল, স্যামসাং এবং দেশীয় ফোন উৎপাদনকারী সংস্থা ‘লাভার’ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসের সংক্রমণের পরিস্থিতিতে সেই পথ আরো মসৃণ হয়েছে বলে মত দেশের বাণিজ্য মহলের।

প্রসঙ্গত, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জানিয়েছেন, করোনার এই মহাসংকট মাই পরিস্থিতি দেশের কাছে বহু সুযোগের দরজা খুলে দেবে। যা কাজে লাগাতে পারলে আগামী দিন ভারতের অর্থনীতি তথা ভারতের উন্নতি গোটা বিশ্বের কাছে হবে ঈর্ষার বিষয়। প্রধানমন্ত্রী ছাড়া এই একই কথা বলেছেন কেন্দ্রীয় পরিবহন ও সড়ক মন্ত্রী নীতিন গাড়ি। তিনি বলেছেন, “এমন পরিস্থিতিকে মোক্ষম সুযোগ এ পরিণত করতে হবে ভারতকে।” চীন থেকে অ্যাপেলের সংস্থা ভারতে এলে তা নিঃসন্দেহে হবে নরেন্দ্র মোদি সরকারের কাছে বড়সড় সাফল্যের বিষয়ে। আপাতত অ্যাপেলের কারখানা ভারতে শুরু করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। কারণ এই কারখানার হাত ধরেই দেশে আগামী পাঁচ বছরে চার হাজার কোটি ডলার বিনিয়োগ হবে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে অগ্রণী ভূমিকা নেবে বলেই মত অর্থনৈতিক মহলের।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *