Breaking News
Home / TRENDING / তাবলিঘ-ই – জামাতের বিদেশি সদস্যদের গ্রেফতার করল ভোপাল পুলিশ

তাবলিঘ-ই – জামাতের বিদেশি সদস্যদের গ্রেফতার করল ভোপাল পুলিশ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

তাবলিঘ-ই- জামাতের (Tablig-E-Jamat) ৬০ জন বিদেশি সদস্যকে গ্রেফতার করল ভোপাল পুলিশ। আইন ভঙ্গ করে বিভিন্ন ধর্মীয় জমায়েতে বিনা অনুমতিতে যোগদানের জন্য এঁদের গ্রেফতার করা হয়েছে। এর আগে ভিসা আইন না মানার জন্য জামাতের সদস্যদের বিরুদ্ধে সাতটি কেস করেছিল ভোপাল পুলিশ। প্রসঙ্গত মার্চের শুরুতে দিল্লির মারকাজে বিনা অনুমতিতে জমায়তের জন্য কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছিল জামাতের সদস্যদের। এখান থেকেই প্রায় ৬৬ জনের করণা সংক্রমনের খবর পাওয়া যায়। জমায়েতে যোগ দিয়ে এঁরা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে ! সেইসঙ্গে ছড়ায় করোনা !

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সেইসময় বিবৃতি দিয়ে বলে দেশের বহু মানুষ এদের জন্য করোনা আক্রান্ত হয়েছেন ! এঁদের থেকে মুম্বাই ধারাভিতে করোনা সংক্রমণ শুরু হয়েছিল বলে দাবি করে পুলিশ। পুলিশ জানিয়েছে জামাতের সদস্যর এসেছিল টুরিস্ট ভিসা নিয়ে। কোনোমতেই যার সাহায্যে দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করা যায় না ! ধর্মীয় জামায়াতেও যোগদান করা যায় না। এরা সবাই কিরগিজিস্তান, উজবেকিস্তান, কাজাকাস্তান, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা এবং মায়ানমারের বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, ৬৪ জন বিদেশি সদস্যকে ১৮৮ ধারায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সংক্রামক রোগ ছড়ানোর অভিযোগে ২৬৯ এবং ২৭০ ধারাও দেওয়া হয়েছে এঁদেরকে । শুক্রবার নিম্ন আদালতে জামিনের আবেদন অগ্রাহ্য হওয়ার পরই এঁদের গ্রেফতার করে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *