Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় নির্দেশিকা না আসায় লকডাউনের চতুর্থ পর্যায় নিয়ে ধীরে চলো নীতি রাজ্যের

কেন্দ্রীয় নির্দেশিকা না আসায় লকডাউনের চতুর্থ পর্যায় নিয়ে ধীরে চলো নীতি রাজ্যের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আপাতত নতুন নির্দেশিকা না আসা পর্যন্ত বর্তমান স্থিতাবস্থা জারি থাকবে বলে জানিয়ে দিল রাজ্য স্বরাষ্ট্র দফতর (Home Department)। রবিবার স্বরাষ্ট্র দফতরের পক্ষে টুইট করে বলা হয়, “এখনও যেখানে যেভাবে যা যা নিয়ম কার্যকরী করা হয়েছে রাজ্যে সরকারের তরফে, তেমনটাই চলবে পরবর্তী কোনও বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে পর্যন্ত। এ বিষয়ে পরবর্তী পরিকল্পনার কথা আগামী কাল বিকেলে ঘোষণা করা হবে।” গত ১২ মে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বলেছিলেন, ১৮ মে থেকে নতুন রূপে শুরু হবে লকডাউনের চতুর্থ পর্যায়। সেই মর্মে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তাদের অবস্থান জানতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই বৈঠকের লকডাউন নিয়মাবলী ঠিক করতে রাজ্য সরকারগুলিকে ক্ষমতা দিতে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সহ অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা। প্রধানমন্ত্রী ও সব মুখ্যমন্ত্রীদের ১৫ মে মধ্যে এ বিষয়ে তাদের প্রস্তাব দিল্লিতে পাঠাতে অনুরোধ করেছিলেন। খবর নবান্ন থেকেও তাদের প্রস্তাব পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের।

রবিবার বিকেল পর্যন্ত তা ঘোষণা করেনি কেন্দ্র। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ঘোষণার অপেক্ষা না করে ইতিমধ্যেই ৩১ মে পর্যন্ত লকডাউনের (Lockdown) মেয়াদ বাড়িয়ে দিয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু। তেলেঙ্গানায় ২৯ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে দিয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (KCR)। পশ্চিমবঙ্গ কী করবে, সেটাই এখন প্রশ্ন অনেকের। তবে এ প্রসঙ্গে আপাতত দিল্লির সিদ্ধান্ত মেনেই পথ চলতে চাইছে রাজ্য সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *