চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: উত্তরপ্রদেশের কানপুরে দুষ্কৃতীর গুলিতে অতিরিক্ত পুলিশ সুপার সহ ৭ জন পুলিশ কর্মীর মৃত্যু হল। আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুরো কানপুর জেলা বন্ধ করে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে কানপুরের দিকরু গ্রামে বিকাশ দুবে নামে এক …
আরও পড়ুন »বলিউডে ফের ইন্দ্রপতন ! চলে গেলেন বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুত, ওয়াজিদ খানের অকালমৃত্যুতে এমনিতেই বিষন্নতায় ছেয়ে রয়েছে বলিউডে। তার মধ্যে প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান (Saroj Khan)। এই প্রয়াণ যেন অনেককেই অভিভাবকহীন করে দিল। ২০ জুন শ্বাসকষ্টের সমস্যা বাড়ে তাঁর। বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয় সরোজ …
আরও পড়ুন »করোনার জের, বাতিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের পরীক্ষা
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। উচ্চমাধ্যমিকের পর কলেজ, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পরীক্ষা বাতিলের প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে মেনে নিল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ামক কমিটি সিন্ডিকেট ভার্চুয়াল বৈঠকে বসে। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দোপাধ্যায় বলেছেন, “করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের এনে …
আরও পড়ুন »করোনা-নিউমোনিয়ার জোড়া থাবা, বেসরকারি হাসপাতালে ভর্তি নাইসেড কর্তা
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের সঙ্গে শরীরে থাবা বসিয়েছে নিউমোনিয়াও। অবস্থা আগের চেয়ে যথেষ্ট আশঙ্কাজনক নাইসেড (Niced) অধিকর্তা শান্তা দত্তর। শহরের নামজাদা বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান করানোর পরই নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কথা জানা যায়। তাই বাধ্য হয়ে সেখানেই ভর্তি করা হয়েছে তাঁকে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। বেশ …
আরও পড়ুন »বাম-কংগ্রেস জোটে শান : অশোক ঘোষের জন্মদিনে পালনে ফব দফতরে দু’পক্ষ
সু সেন : বামফ্রন্ট চেয়ারম্যানের নিজের হাতে রান্না করা স্যুপ। তাও আবার তৈরি হয়েছে একটি বিশেষ দিনে। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সেই স্যুপের স্বাদ পেলেন সতীর্থ বাম দলের রাজ্য সম্পাদক। জুলাই মাসের দ্বিতীয় দিনটি বরাবর প্রয়াত অশোক ঘোষের জন্মদিন উপলক্ষ্যে উদযাপন করে ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটি । অশোকবাবু জীবিত থাকতে …
আরও পড়ুন »নবান্নে ফের করোনা হানা ! আক্রান্ত এক মহিলা উচ্চপদস্থ আধিকারিক
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ফের করোনা ভাইরাসের (Coronavirus) নবান্নে (Nabanna)। এবার আক্রান্ত ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব । রিপোর্ট পজিটিভ আসার পরই হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ওই আইএএস অফিসারকে। শমা পারভীন নামের ওই আধিকারিকের করোনা সংক্রমনের খবরের নবান্নে আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, তিনি যে কেবিনে বসতেন সেটিকে সিল করা হয়েছে। ভূমি রাজস্ব দপ্তরের …
আরও পড়ুন »বেসরকারির হাতে রেলের ক্ষতি হবে এ ধারণা ভুল, বললেন মুকুল রায়
ভাস্কর মান্না: কংগ্রেসের আমল থেকেই রেল বেসরকারি হওয়া শুরু হয়েছে বলে দাবি করলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বিজেপি নেতা মুকুল রায়। বৃহস্পতিবার চ্যানেল হিন্দুস্তানকে মুকুল রায় জানান, “আজ থেকেই রেল বেসরকারি হয়নি, বহুদিন আগে কংগ্রেসের আমল থেকেই বেসরকারি হয়ে আসছে। তবে অর্থনীতির এখন যে ধারণার ওপর চলছে, তাতে বেসরকারিকরণ অনেক বদল …
আরও পড়ুন »ভারতীয় রেলের বেসরকারিকরণ : একযোগে সরব রাহুল-অধীর
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ভারতীয় রেলের (Indian Railway) বেসরকারিকরণের প্রথম পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Govt.)। আর সেইসব পদক্ষেপের সংবাদ প্রকাশ্যে আসা মাত্রই তার বিরোধিতায় সরব হল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi) ও লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir …
আরও পড়ুন »মন্ত্রিসভা সম্প্রসারিত হল শিবরাজের, রাশ থাকল সিন্ধিয়ার হাতে
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: মধ্যপ্রদেশে আজ শিবরাজ সিংহ সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৮ জন বিধায়ক। নতুন মন্ত্রিসভায় বেশিরভাগ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠরাই স্থান পেলেন। মার্চে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ ১৬ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করায় মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের পতন ঘটে। ২৩ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শিবরাজ সিংহ …
আরও পড়ুন »করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ফোর্ট উইলিয়ামের এক সেনা অফিসারের
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল ফোর্ট উইলিয়ামের এক সেনা কর্তার। সেনা সূত্রে খবর, বছর পঞ্চাশের ওই ব্রিগেডিয়ার পদ মর্যাদার আধিকারিকের মৃত্যু হয়েছে আলিপুরের কমান্ড হাসপাতালে। গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তাঁর অসুস্থতার সঙ্গে কোভিডের উপসর্গ দেখা দিলে তাঁকে প্রথমে ব্যারাকপুরের সেনা হাসপাতালে ভর্তি করা …
আরও পড়ুন »চিনের বিরুদ্ধে ‘ডিজিটাল স্ট্রাইক’ করেছে ভারত : রবিশঙ্কর প্রসাদ
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত শান্তি চায়, কিন্তু কেউ চোখ রাঙালে তার প্রত্যুত্তর দেবে ভারত। আজ পশ্চিমবঙ্গের ভার্চুয়াল সভা থেকে এ ভাবেই চিনের বিরুদ্ধে সুর চড়ালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। পাশাপাশি ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে মোদী সরকার ‘ডিজিটাল স্ট্রাইক’ করেছে চিনের বিরুদ্ধে এমনটাই দাবি তাঁর। এদিন তিনি বলেন, “ভারতের নিরাপত্তা …
আরও পড়ুন »কূটনৈতিক চাপ : হংকংয়ে চিনের দাদাগিরির বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে নালিশ ভারতের
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ডিজিটাল স্ট্রাইকের পর চিনের ওপর কুটনৈতিক চাপ তৈরি করা শুরু করল ভারত। হংকং সম্পর্কিত বিতর্কিত বিল পাশ নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনে (UN Human Rights Council) চিনের বিরুদ্ধে ‘নালিশ’ জানাল ভারত। মঙ্গলবার ‘ন্যাশনাল সিকিউরিটি লেজিসলেশন ফর হংকং’ (National security legislation for Hong Kong) শীর্ষক বিলটিতে স্বাক্ষর করেন চিনা রাষ্ট্রপতি শি …
আরও পড়ুন »আগ্রাসনই আসল রূপ চিনা কমিউনিস্ট পার্টির, আক্রমণ আমেরিকার
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। চিনের বিরুদ্ধে ক্রমশই সুর চড়াচ্ছে আমেরিকা (USA)। এবার সরাসরি চীনের কমিউনিস্ট পার্টিকে আক্রমন করে বসল ওয়াশিংটন। লাদাখ সীমান্তে ভারতের বিরুদ্ধে চিনের পিপলস লিবারেশন (People Liberation Army) আর্মি যে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে তা আসলে চিনা কমিউনিস্ট পার্টির আসল রূপ বলে করলেন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) প্রেস সচিব …
আরও পড়ুন »মায়ানমারে প্রবল ভূমিধসে মৃত কমপক্ষে ৫০, আহত বহু
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভূমিধসের ফলে মায়ানমারে ৫০ জন শ্রমিকের মৃত্যু হল। বৃহস্পতিবার সকালে উত্তর মায়ানমারের কাচিন জেলায় প্রবল ভূমিধস হয়। এর ফলে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। বিশেষ তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ। মায়ানমারের ফায়ার সার্ভিস বিভাগ ও তথ্য মন্ত্রণালয়ের এক অফিসার জানিয়েছেন, খনি এলাকায় কাজ …
আরও পড়ুন »স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে শুরু হচ্ছে কফি হাউসের আডডা
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। খুলে গেল কলকাতার ঐতিহ্যশালী ইন্ডিয়ান কফি হাউস (Coffee House)। বৃহস্পতিবার সকাল থেকেই জীবাণুমুক্ত করে খোলা হয় কফি হাউস। গত তিন মাস যাবৎ লকডাউনের (Lockdown) কারণে বন্ধ ছিল বাঙালির প্রিয় কফি হাউজ। তবে কফি হাউজের দরজা খোলা হলেও, করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমন রুখতে অনেক নিয়ম-কানুন বেঁধে দেওয়া হয়েছে। …
আরও পড়ুন »গণভোটে জয়, ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবেই থাকবেন ভ্লাদিমির পুতিন। বুধবার দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে প্রাথমিক ভাবে এমনই রায় দিয়েছে সে দেশের জনগণ। বুধবার সংবিধান সংশোধনী নিয়ে দেশব্যাপী গণভোট হয় রাশিয়ায়। সেই ভোটেই জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ১৯৯৩ সালের সংবিধান সংশোধন করার জন্য ভোট করা হয়েছিল। কেন্দ্রীয় …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news