Breaking News
Home / TRENDING / মন্ত্রিসভা সম্প্রসারিত হল শিবরাজের, রাশ থাকল সিন্ধিয়ার হাতে

মন্ত্রিসভা সম্প্রসারিত হল শিবরাজের, রাশ থাকল সিন্ধিয়ার হাতে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

মধ্যপ্রদেশে আজ শিবরাজ সিংহ সরকারের মন্ত্রিসভার  সম্প্রসারণ হল। নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন ২৮ জন বিধায়ক। নতুন মন্ত্রিসভায় বেশিরভাগ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘনিষ্ঠরাই স্থান পেলেন।

মার্চে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ ১৬ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করায় মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের পতন ঘটে। ২৩ মার্চ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শিবরাজ সিংহ চৌহান। তার কিছুদিন পরে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন আরও ৫ জন। কিন্তু কোভিড-১৯  মহামারীর কারণে পূর্ন মন্ত্রিসভা গঠন করা হয়নি। ২৩০ আসনের মধ্যপ্রদেশে ৩৫ জন মন্ত্রি হতে পারবেন। সেইমতো বাকি থাকা ২৮ জন মন্ত্রী আজ শপথ নিলেন। এর মধ্যে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে ২০ জন ও রাজ্য মন্ত্রী হিসেবে ৮ শপথ নিয়েছেন। 

নতুন মন্ত্রিসভায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ঘনিষ্ঠ ১২ জন রয়েছেন। এদের মধ্যে ৩ জন বিধায়ক কমলনাথের সরকারে মন্ত্রী ছিলেন না। এ ছাড়া গুরুত্বপূর্ণ  মন্ত্রী হিসেবে  কংগ্রেস থেকে আসা  মহেন্দ্র সিংহ সিসৌদিয়া,  প্রভুরাম চৌধুরী, প্রদ্যুম্ন সিংহ তোমর, রাজ্যবর্ধন সিংহের মতো নেতারা রয়েছেন। এ নিয়ে রাজনৈতিক মহলের বক্তব্য, মুখ্যমন্ত্রী শিবরাজ হলেও মন্ত্রিসভার রাশ থাকল জ্যোতিরাদিত্যের হাতে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *