Breaking News
Home / TRENDING / উত্তরপ্রদেশে দুষ্কৃতীদের গুলিতে নিহত ৮ পুলিশ কর্মী

উত্তরপ্রদেশে দুষ্কৃতীদের গুলিতে নিহত ৮ পুলিশ কর্মী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

উত্তরপ্রদেশের কানপুরে দুষ্কৃতীর গুলিতে অতিরিক্ত পুলিশ সুপার সহ ৭ জন পুলিশ কর্মীর মৃত্যু হল। আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী। তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুরো কানপুর জেলা বন্ধ করে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে কানপুরের দিকরু গ্রামে বিকাশ দুবে নামে এক দুষ্কৃতীর খোঁজে অভিযান চালায় চৌবেপুর থানার পুলিশের একটি দল। ওই দুষ্কৃতীর নামে ৬০টি ক্রিমিনাল কেস রয়েছে। গ্রেফতার করতে ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের ওপর এলোপাতাড়ি গুলি চালায় ওই দুষ্কৃতী ও তার সঙ্গীরা। এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সহ ৭ জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী। 

এই পুরো ঘটনার নিন্দা প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহত পুলিশ কর্মীদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। এই ঘটনা নিয়ে ইতিমধ্যে পুলিশ আধিকারিকদের সক্রিয় হতে বলেছেন ডিজিপি এইচ সি অবস্থি। তিনি বলেন, খুবই দুঃখজনক ঘটনা। অতিরিক্তি পুলিশ সুপার দেবেন্দ্র মিশ্র সহ ৭ জন নিহত হয়েছেন। অপরাধীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *