Breaking News
Home / TRENDING / বেসরকারির হাতে রেলের ক্ষতি হবে এ ধারণা ভুল, বললেন মুকুল রায়

বেসরকারির হাতে রেলের ক্ষতি হবে এ ধারণা ভুল, বললেন মুকুল রায়

ভাস্কর মান্না:

কংগ্রেসের আমল থেকেই রেল বেসরকারি হওয়া শুরু হয়েছে বলে দাবি করলেন প্রাক্তন রেলমন্ত্রী তথা বিজেপি নেতা মুকুল রায়। বৃহস্পতিবার চ্যানেল হিন্দুস্তানকে মুকুল রায় জানান, “আজ থেকেই রেল বেসরকারি হয়নি, বহুদিন আগে কংগ্রেসের আমল থেকেই বেসরকারি হয়ে আসছে। তবে অর্থনীতির এখন যে ধারণার ওপর চলছে, তাতে বেসরকারিকরণ অনেক বদল আনবে। তাই এখনই এ নিয়ে মন্তব্য করার সময় আসেনি।”

প্রাক্তন রেলমন্ত্রীর কথায়, বর্তমানে অর্থনীতির মোড় পাল্টাচ্ছে। তাই বেসরকারির হাতে তুলে দিলেই যে রেলের ক্ষতি হবে এ ধারণা ভুল। তাছাড়া রেলের সমস্ত পরিকাঠামো সরকারের হাতেই থাকছে। বেসরকারি সংস্থা শুধুমাত্র পরিচালনার দায়িত্ব পাবেন। তাই এ মুহূর্তে লাভক্ষতি বিচার করার সময় আসেনি।” রেলের বেসরকারিকরণ নিয়ে আজ কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, “বেসরকারি পুঁজি যদি আনতেই হয় তাহলে নতুন রেললাইন, কোচ, যন্ত্রাংশ, সিগন্যালিং ব্যবস্থাকে বেসরকারিকরণ করা হোক। কিন্তু বেসরকারি সংস্থা দিয়ে ট্রেন চালালে তা মানুষের দুর্ভোগের কারণ হয়ে উঠবে।” কংগ্রেসের নেতার এই মন্তব্যের জবাবে মুকুল রায় বলেন, “আমরা ছোটবেলায় যখন কংগ্রেস করতাম ইন্দিরা গাঁধী জাতীয়করণের কথা বলেছিলেন, কিন্তু তারপর কংগ্রেস একাধিক সরকারি সংস্থাকে বেসরকারিদের হাতে তুলে দেয়। বেসরকারিকরণ এই আমলেই নতুন নয়।”

উল্লেখ্য, গতকাল ১০৯টি রুটে ১৫১টি ট্রেন চালাতে কোন কোন বেসরকারি সংস্থা আগ্রহী তা জানাতে নির্দেশ দিয়েছিল রেলমন্ত্রক। আজ রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ভি কে জানিয়েছেন, সংশ্লিষ্ট রুটে ২০২৩ সালের এপ্রিল থেকে বেসরকারি ট্রেন চলাচল শুরু হবে এবং সমস্ত ট্রেনের কোচকে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। এই ট্রেনগুলির ভাড়া ঠিক করবে সংশ্লিষ্ট সংস্থাই। চালক ও গার্ড রেল দেবে। পরিষেবায় কোনও যাত্রী অখুশি হলে, তিনি রেলকে জানাতে পারবেন। রেল খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ বেসরকারি হাতে তুলে দেওয়া হলেও, প্রধান নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে রেলওয়ে বোর্ডই। রেলের এই সিদ্ধান্তের ফলে প্রায় ৩০ হাজার কোটি টাকা সরকারের ঘরে আসবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *