চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ভূমিধসের ফলে মায়ানমারে ৫০ জন শ্রমিকের মৃত্যু হল। বৃহস্পতিবার সকালে উত্তর মায়ানমারের কাচিন জেলায় প্রবল ভূমিধস হয়। এর ফলে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। বিশেষ তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ।
মায়ানমারের ফায়ার সার্ভিস বিভাগ ও তথ্য মন্ত্রণালয়ের এক অফিসার জানিয়েছেন, খনি এলাকায় কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময় প্রবল ভূমিধস হয়। এর ফলে এখনও পর্যন্ত কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। বিপর্যয় মোকাবিলা দল ও সেনার তৎপরতায় উদ্ধার কাজ চলছে। প্রসঙ্গত, এই অঞ্চলে প্রায়ই প্রবল ভূমিধস হয়। এর আগেও ভূমিধসে বহু মানুষ মারা গিয়েছেন।
বিস্তারিত আসছে………
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news