চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ভারতীয় রেলের (Indian Railway) বেসরকারিকরণের প্রথম পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Govt.)। আর সেইসব পদক্ষেপের সংবাদ প্রকাশ্যে আসা মাত্রই তার বিরোধিতায় সরব হল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi) ও লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury)। বুধবার ১০৯ জোড়া রুটে ১৫১ টি ট্রেনে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছে রেল। জানা গিয়েছে, এই প্রোজেক্টে ৩০ হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ হতে চলেছে। যে ১০৯টি রুটে এই বিনিয়োগের আবেদন করা হয়েছে, সেগুলি ১২টি এলাকার মধ্যে রয়েছে। প্রতিটি ট্রেনে কমপক্ষে ১৬টি কামরা থাকবে। লকডাউন শুরু হওয়ার আগে আর কে ক্যাটারিং, আদানি পোর্টস, মেক মাই ট্রিপ, ইন্ডিগো, ভিস্তারা, স্পাইসজেট প্রভৃতি কোম্পানি ট্রেন চালানোর ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমনের জেরে লকডাউন কার্যকর হয় সেই আলোচনা আর বেশি দূর এগোয়নি। তবে সম্প্রতি কেন্দ্রীয় সরকার আবারো এবিষয়ে ইতিবাচক আলোচনা শুরু করেছে বলে জানা গিয়েছে। এর ফলে রেলে বেসরকারি বিনিয়োগ থেকে আসবে ৩০ হাজার কোটি টাকা।
এই সিদ্ধান্তের বিরোধিতায় টুইট করে রাহুল, “রেল হল গরিবের লাইফলাইন। সরকার তা গরিবের হাত থেকে কেড়ে নিতে চায়। সরকার রেলকে কেড়ে নিতেই পারে। কিন্তু মানুষ একদিন তার সমুচিত জবাব দেবে।” এদিনবহরমপুর সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের জন্য তুলনা করেন লোকসভার দল নেতা অধীর চৌধুরী। তিনি বলেন, “পুঁজিপতিদের হাতে একের পর এক ভালো ট্রেন ছেড়ে দেওয়া হচ্ছে। বেসরকারি সংস্থাগুলো কি আর নিজেদের পকেটের টাকা খরচ করে আমাদের পরিষেবা দেবে ? তারা বরং বর্তমানে যারা রয়েছে তাঁর চেয়ে অনেক বেশি ভাড়া দিয়ে ট্রেন চালাবে। অর্থাৎ এখন যে পথ চলতে গেলে একজন যাত্রীকে ১০ টাকা খরচ করতে হয় আগামী দিনে সেই একই পথ যেতে কয়েকগুণ বেশী টাকা খরচ করতে হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news