Breaking News
Home / TRENDING / করোনার জের, বাতিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের পরীক্ষা

করোনার জের, বাতিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সকল স্তরের পরীক্ষা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

উচ্চমাধ্যমিকের পর কলেজ, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পরীক্ষা বাতিলের প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে মেনে নিল কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ামক কমিটি সিন্ডিকেট ভার্চুয়াল বৈঠকে বসে। উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দোপাধ্যায় বলেছেন, “করোনা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের এনে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। পূর্ববর্তী নম্বরের ভিত্তিতে স্নাতক এবং স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের ফল প্রকাশ করা হবে। ৩১ জুলাইয়ের মধ্যে সবার ফল প্রকাশিত হবে।”

রাজ্যের অগণিত স্নাতক ও স্নাতকোত্তরের পড়ুয়া উদ্বেগে। কীসের ভিত্তিতে তাঁদের ফলপ্রকাশ হবে তা নিয়ে কৌতূহল তুঙ্গে। রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে সুপারিশ পাঠিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। যাতে ফলপ্রকাশের পদ্ধতি বলা হয়েছে। সুপারিশে বলা হয়েছে, স্নাতক স্তরের পরীক্ষার্থীদের ফাইনাল সেমিস্টারের নম্বর ঠিক করা হবে দুই পর্যায়ে। আগের ৫টি সেমিস্টারের নম্বরের ভিত্তিতে শেষ সেমিস্টারের ৮০ শতাংশ নম্বর দেওয়া হবে। বাকি ২০ শতাংশ নম্বর দেওয়া হবে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে।

স্নাতকোত্তর পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই রীতি। কোনও পড়ুয়া যদি নিজের প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হন, তাহলে তিনি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করতে পারেন। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁর পরীক্ষা নেওয়া হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সরকারের সুপারিশ মেনে নিয়েছে। বৈঠক শেষে সিন্ডিকেটের সদস্যরা জানিয়েছেন, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের ফলাফল প্রকাশ করা হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *