Breaking News
Home / TRENDING / নবান্নে ফের করোনা হানা ! আক্রান্ত এক মহিলা উচ্চপদস্থ আধিকারিক

নবান্নে ফের করোনা হানা ! আক্রান্ত এক মহিলা উচ্চপদস্থ আধিকারিক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ফের করোনা ভাইরাসের (Coronavirus) নবান্নে (Nabanna)। এবার আক্রান্ত ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব । রিপোর্ট পজিটিভ আসার পরই হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ওই আইএএস অফিসারকে। শমা পারভীন নামের ওই আধিকারিকের করোনা সংক্রমনের খবরের নবান্নে আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, তিনি যে কেবিনে বসতেন সেটিকে সিল করা হয়েছে। ভূমি রাজস্ব দপ্তরের যুগ্ম সচিব ওই মহিলা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। ছুটি শেষে গত শুক্রবার কাজে যোগ দেন তিনি। সারাদিন স্বাভাবিকই ছিলেন তিনি। কোনও অসুস্থতাই ছিল না। কিন্তু বাড়ি ফেরার পর ওইদিন রাতেই জ্বর আসে তাঁর। করোনা আবহে ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি তাঁর নমুনা পাঠানো হয় করোনা পরীক্ষার জন্য।  রিপোর্ট আসতেই জানা যায়, তিনি করোনা আক্রান্ত। এরপরই তাঁকে পাঠানো হয় হোম কোয়ারেন্টাইনে। এই ঘটনায় নতুন করে করোনাতঙ্ক ছড়িয়ে পড়েছে নবান্নের অন্দরে। 

এর পরেই তিনি যেখানে বসেন সেই ৬০৮ নম্বর রুম ভাল করে স্যানিটাইজ করা হয়। পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় তাঁর কেবিনটিও। প্রসঙ্গত, নবান্নের এক উচ্চপদস্থ আমলার পুত্রের হাত ধরে কলকাতায় করোনা ভাইরাসের সংক্রমনের ঘটেছিল। তারপর ধীরে ধীরে শহর ও শহরতলীতে ও ছরি রোগ। ইতিমধ্যে দু’দফায় নবান্ন স্যানিটারি করা হয়েছে। তবে আপাতত ওই আধিকারিকের কেবিল সাইজ করা হবে বলে নবান্ন সূত্রে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *