Breaking News
Home / TRENDING / বাম-কংগ্রেস জোটে শান : অশোক ঘোষের জন্মদিনে পালনে ফব দফতরে দু’পক্ষ

বাম-কংগ্রেস জোটে শান : অশোক ঘোষের জন্মদিনে পালনে ফব দফতরে দু’পক্ষ

সু সেন :

বামফ্রন্ট চেয়ারম্যানের নিজের হাতে রান্না করা স্যুপ। তাও আবার তৈরি হয়েছে একটি বিশেষ দিনে। জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে সেই স্যুপের স্বাদ পেলেন সতীর্থ বাম দলের রাজ্য সম্পাদক।

জুলাই মাসের দ্বিতীয় দিনটি বরাবর প্রয়াত অশোক ঘোষের জন্মদিন উপলক্ষ্যে উদযাপন করে ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটি । অশোকবাবু জীবিত থাকতে এই রেওয়াজ চালু হয়েছিল। চলতি বছরেও সেই প্রথা অক্ষুন্ন রেখেছেন দলের রাজ্য নেতৃত্ব। বাম-কংগ্রেস জোট রাজনীতির সমীকরণ আরও নিবিড় করতে বুধবার বিধান ভবনের পর এদিন ফরওয়ার্ড ব্লক দফতরেও হাজির সব দলের নেতারা। আর বিধান ভবনের বুধবারের অনুষ্ঠানের শেষে আরও একজনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আলিমুদ্দিনে গেছিলেন ফরওয়ার্ড ব্লকের (Forward Bloc) রাজ্য সম্পাদক নরেন চ্যাটার্জি। তিনি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। ফুলের তোড়ায় ফ্রন্ট চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান নরেনবাবু। আর নিজের হাতে স্যুপ রান্না করে নরেনবাবুকে খাওয়ান বিমান বসু।

স্যুপের উষ্ণতার মাঝেই দুজনের আলোচনায় উঠে আসে রাজনীতির প্রসঙ্গ। দুজনের আলোচনায় বাম-কংগ্রেস (Left-Congress) জোটের হাল ফেরানোর কৌশল নিয়ে নানা কথা হয়। আর অবশ্যই ওঠে অশোক ঘোষের প্রসঙ্গ। তিনি যে অশোকবাবুর জন্য নিজে হাতে পায়েস রান্না করতেন তাও জানান বিমানবাবু। করোনা আবহে স্মৃতির সরণীতে হেঁটেই জুলাইয়ের প্রথম সন্ধেটা আলিমুদ্দিনে কাটালেন বামফ্রন্টের দুই শীর্ষস্থানীয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *