চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুত, ওয়াজিদ খানের অকালমৃত্যুতে এমনিতেই বিষন্নতায় ছেয়ে রয়েছে বলিউডে। তার মধ্যে প্রয়াত হলেন বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান (Saroj Khan)। এই প্রয়াণ যেন অনেককেই অভিভাবকহীন করে দিল। ২০ জুন শ্বাসকষ্টের সমস্যা বাড়ে তাঁর। বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয় সরোজ খানকে। সময় করোনা পরীক্ষা হয় তাঁর। রিপোর্ট ছিল নেগেটিভ। চিকিৎসকরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ হার্ট অ্যাটাকে মারা গেলেন এই বিখ্যাত কোরিওগ্রাফার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
দিন কয়েক আগেই শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তবে সেরেও উঠছিলেন বলে জানা গেছিল, শেষমেশ আর শেষরক্ষা হল না। দু’হাজারেও বেশি গানে কোরিয়োগ্রাফি করেছেন। তিন বার ন্যাশনাল অ্যাওয়ার্ডও জিতেছিলেন। বলিউডের খুব কম অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যিনি একবার অন্তত সরোজজির কোরিওগ্রাফিতে কাজ কাজ করেননি।সরোজ খানের পরিবারে রয়েছেন তাঁর স্বামী, ছেলে ও দুই মেয়ে। চাঁদনী, তেজাব, দেবদাস, বেটা’র মতো ছবিতে তার নৃত্য নির্দেশনা ভারতীয় সিনেমায় অমর হয়ে থাকবে।
গোবিন্দা, মিঠুন চক্রবর্তী, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অক্ষয় কুমার, শাহরুখ খান, আমীর খান, সলমন খান, সঈফ আলী খান, শ্রীদেবী, মাধুরী দীক্ষিত, কাজল, রাণী মুখার্জী সহ বহু খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী সরোজ খানের নির্দেশনায় পা মিলিয়েছিলেন গানের ছন্দে। এদিন চার দশকের পথ চলা শেষ হয়ে গেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news