নীল বণিক : অমিত শাহর নির্দেশেই উত্তরবঙ্গে যাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয়। উত্তরবঙ্গে মোট চারদিন থাকবেন তিনি। এমনিতেই দক্ষিণের থেকে উত্তরে সংগঠন বেশ ভালো পদ্ম শিবিরের। আসন্ন পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গে ভাল ফল করতে উত্তরের প্রত্যেকটি জেলার জন্য পৃথক কৌশল নিচ্ছে গেরুয়া শিবিরের দিল্লির নেতারা। সূত্রের খবর, অমিত শাহর নির্দেশেই উত্তরে দলের রণকৌশল …
আরও পড়ুন »চ্যানেল হিন্দুস্তানের খবরের জের
ওয়েব ডেস্ক : ১৬ মে চ্যানেল হিন্দুস্তানে কম্যান্ড হাসপাতালের একটি খবর ফাঁস হয় । হাসপাতালের যেখানে জুতো পরে ঢোকা বারণ সেখানে মিলিটারিরাই জুতো পরে ঢুকছেন। এই ভিডিও আমরা প্রকাশ করি । কয়েকদিনের মধ্যেই আমাদের খবরের জেরে নড়ে চড়ে বসে হাসপাতালের কর্তারা । চ্যানেল হিন্দুস্তান কে তারা জানিয়েছেন যে দ্রুত এই …
আরও পড়ুন »চা বাগানে ফের ধর্মঘট
নীল বণিক : ফের ধর্মঘট চা বাগানে। টানা ৪৮ ঘণ্টা তরাই-ডুয়ার্স সহ পাহাড়ের বাগানগুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে চা বাগানগুলির যৌথ ইউনিয়ান জয়েন্ট ফোরাম। আগামী ১২ জুন থেকে এই ধর্মঘট পালন করবে শ্রমিক সংগঠনগুলির যৌথ সংগঠন জয়েন্ট ফোরাম। সংগঠনের সাধারন সম্পাদক জিয়াউল আলমের অভিযোগ চা বাগানের শ্রমিকরা নুন্যতম মজুরী পাওনার দিক …
আরও পড়ুন »শহরের স্কুলগুলিকে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
নীল বণিক : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দুটোতেই জেলার জয়জয়কার। জেলার স্কুলগুলির দাপটে কলকাতার নামী স্কুলগুলি একেবারে কুপকাত। শহরের নামী স্কুলগুলির এই ফলাফলে চিন্তিত রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, কয়েক দিনের মধ্যেই কলকাতার স্কুলগুলিকে নিয়ে বৈঠকে বসব। তাদের কাছ থেকে আগে শুনি কোথায় তাদের ঘাটতি। কলকাতার স্কুলগুলির অভাব অভিযোগ …
আরও পড়ুন »কংগ্রেসের গো-মাংস উৎসবকে সনিয়ার নিন্দা
দেবক বন্দ্যোপাধ্যায় : নিজের দলের কর্মসূচির কড়া নিন্দা করলেন সনিয়া গান্ধি। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কংগ্রেসের ঢাকঢোল পেটানো গো-মাংস উৎসবে কংগ্রেস কর্মীদের লোকদেখানো গো-মাংস ভক্ষণ ভালভাবে নেননি কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী। ১০ জনপথ থেকে এদিন জানানো হয় সনিয়ার মতো রাহুলও এই ঘটনার নিন্দা করেছেন। সংশ্লিষ্ট কয়েকজনকে দল থেকে সাসপেন্ড করা …
আরও পড়ুন »ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’
ওয়েব ডেস্ক : বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় ‘মোরা’। যা আপাতত অবস্থান করছে বংলাদেশের উত্তর এবং উত্তর-পূর্ব সীমান্তে। যার প্রভাব পরতে পারে এ রাজ্যেও। মোরার প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তীব্র দাবদাহে একফোঁটা শান্তি এনেছিল গতকালের বৃষ্টি। আজও আকাশ থাকবে আংশিক মেঘলা। এমনকি আজ সন্ধ্যের দিকে …
আরও পড়ুন »পরিকাঠামোর অভাবে বাড়ছে দূষণ, মানল রাজ্য
নীল বণিক : শহরে বাড়ছে দূষণ। যে দূষণের আরেক অন্যতম কারণ বর্জ্য ইলেকট্রিনিক্স পদার্থ। যা নষ্ট করার কোনও ব্যবস্থাই নেই বলেই মনে করেন রাজ্য দূষন নিয়ন্ত্রন পর্যদের চেয়ারম্যান কল্যান রুদ্র। সারা বছর এ রাজ্যে মোট ১.১৭ মিলিয়ান ইলেকট্রনিক্স বর্জ্য পদার্থ উৎপন্ন হয়। যা ধ্বংস করতে না পারলে আগামিদিনে মারাত্বক প্রভাব …
আরও পড়ুন »ভাঙড় সামলাতে মুখ্যমন্ত্রীর ভরসা সিপি
নীল বণিক : ভাঙড়ের অনিচ্ছুক চাষিদের আন্দোলকে ঠেকাতে প্রশাসনিক কর্তাদের উপর আস্থা রেখেছিলেন মুখ্যমন্ত্রী। প্রথমে অবশ্য তিনি এই জন্য ভরসা রেখেছিলেন রাজারহাটের বিধায়ক তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের ওপর। কিছু দিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন সব্যসাচী দত্তকে দিয়ে হবে না। তার পরেই ভাঙর আন্দোলনকে প্রতিহত করতে মুখ্যমন্ত্রী ভরসা করেন …
আরও পড়ুন »সাঁকরাইলের ফুড পার্কে ‘আমুল ইন্ডিয়া’ মোটা টাকা বিনিয়োগ
নীল বণিক : অবশেষে বিনিয়োগ টানতে সক্ষম হল হাওড়ার সাঁকরাইলের ফুড পার্ক। মেগা এই ফুড পার্কটি তৈরি হবার পরেও রাজ্য সরকার সেভাবে বিনিয়োগ টানতে পারেনি। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার বড়ো বিনিয়োগ টানতে সক্ষম হলো এই ফুড পার্কটি। মেগা এই ফুর্ড পার্কে আমুল ইন্ডিয়া ২৫০ কোটি টাকা প্রাথমিক ভাবে বিনিয়োগ …
আরও পড়ুন »আশার কথা শোনাতে পারল না আবহাওয়া অফিস
ওয়েব ডেস্ক : আকাশ আংশিক মেঘলা থাকবে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৯(+২) সর্বোনিম্ন তাপমাত্রা ২৬.২(-১)। আদ্রতা ছিল সর্বোচ্চ ৮৪% এবং সর্বোনিম্ন ৫২%। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আলাদা করে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন »তিন বছরের পূর্তিতে মোদী উৎসব
কমলেন্দু সরকার : ২৬ মে ২০১৪ ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র দামোদরদাস মোদী। তাঁর প্রধানমন্ত্রীত্বের তিন বছর পূর্ণ হল। বিজেপি সরকারের তিন বছরের এই পূর্তিতে গোটা দেশের ন’শোটি শহরে চলবে মোদী উৎসব। মোদী মানে নরেন্দ্র মোদী উৎসব নয়, মেকিং অফ ডেভেলপড ইন্ডিয়া। উদ্দেশ্য তিন বছরে মোদী সরকারের …
আরও পড়ুন »রাজ্য কংগ্রেসের অস্বস্তি বাড়াল দিল্লির নেতা
ওয়েব ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনে সনিয়া ও মমতার বৈঠকের পর চরম অস্বস্তিতে রাজ্য কংগ্রেস নেতারা। তাঁদের আরও অস্বস্তি বাড়িয়ে দিয়ে গেলেন এআইসিসি-র জেনারেল সেক্রেটারি তথা সাংসদ বি কে হরিপ্রসাদ। রাজ্য কংগ্রেসের সদর দফতরে বসে তিনি জানান বিরোধী ঐক্য সবার আগে জরুরি। তবে দিল্লির বৈঠক নিয়ে আমি কোনও মন্তব্য করব না। …
আরও পড়ুন »প্রথম দিনই বক্স-অফিস হিট সচিনের বায়োপিক
মধুমন্তী : আজ মুক্তি পেল সচিনের বায়োপিক ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’। যে-ছবির অপেক্ষায় ছিলেন সচিনপ্রেমীরা। দু’ঘণ্টার এই বায়োপিকে আরও যাঁদের দেখা মিলবে, তাঁরা হলেন সচিন ভার্যা অঞ্জলি, বীরেন্দ্র সেহবাগ, সুনীল গাভাস্কার এবং সচিন পুত্র অর্জুন। ২৪ মে এই ছবির প্রেমিয়ারে উপস্থিত ছিলেন অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য, বিরাট, অনুষ্কা প্রমুখ। ছবিটি দেখে …
আরও পড়ুন »রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্বাচনে বিরোধী ঐক্য অটুট থাকবে তো
নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে আজ জোর তৎপরতা। রাষ্ট্রপতি প্রার্থী বাছাই এবং রণকৌশল নিয়ে বিরোধীরা আজ বৈঠকে বসছেন সংসদের অ্যানেক্স বিল্ডিংয়ে। কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধির ডাকা বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই বুধবার দিল্লি উড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে থাকছেন সমাজবাদী পার্টি, বহুজন সমাজবাদী পার্টি, রাষ্ট্রীয় জনতা দল, জনতাদল ইউনাইটেড, …
আরও পড়ুন »বাগান ছেড়ে সঞ্জয় সেন কী লালহলুদে
ওয়েব ডেস্ক : বাগান কোচ সঞ্জয় সেনের মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে। শোনা যাচ্ছে, তিনি নাকি আর মোহনবাগানে কোচিং করাবেন না। এই সুযোগ কাজে লাগাতে চাইছে লালহলুদ। এবার নাকি ইস্টবেঙ্গলের কোচ হচ্ছেন সঞ্জয় সেন। সূত্র মারফত এমনটাই খবর। এছাড়াও শোনা যাচ্ছে মোহনবাগানের দুই প্রতিষ্ঠিত খেলোয়াড় প্রীতম এবং দেবজিত দু’জনকেই …
আরও পড়ুন »সাতদিন টয় ট্রেন
ওয়েব ডেস্ক : এতদিন টয়ট্রেন এনজিপি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে এন জি পি যাতায়াত করত সপ্তাহে মাত্র তিনদিন। আগামী রবিবার ২৮ মে থেকে এই টয় ট্রেন সপ্তাহে প্রতিদিনই যাতায়াত করবে। অর্থাৎ সাত দিনে সাত দিন। এখন তাই ভ্রমণবিলাসীদের টয় ট্রেনের জন্যে হাপিত্যেশ করে আর বসে থাকতে হবে না। টয় …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news