Breaking News
Home / TRENDING / প্রথম দিনই বক্স-অফিস হিট সচিনের বায়োপিক

প্রথম দিনই বক্স-অফিস হিট সচিনের বায়োপিক

মধুমন্তী  :

আজ মুক্তি পেল সচিনের বায়োপিক ‘সচিন: আ বিলিয়ন ড্রিমস’। যে-ছবির অপেক্ষায় ছিলেন সচিনপ্রেমীরা। দু’ঘণ্টার এই বায়োপিকে আরও যাঁদের দেখা মিলবে, তাঁরা হলেন সচিন ভার্যা অঞ্জলি, বীরেন্দ্র সেহবাগ, সুনীল গাভাস্কার এবং সচিন পুত্র অর্জুন। ২৪ মে এই ছবির প্রেমিয়ারে উপস্থিত ছিলেন অমিতাভ, অভিষেক, ঐশ্বর্য, বিরাট, অনুষ্কা প্রমুখ। ছবিটি দেখে বেজায় আপ্লুত হয়ে টুইট করেন অমিতাভ। তিনি লেখেন, যে-দেশে সচিনের মতো ক্রিকেটার আছেন সেই দেশে আমি জন্ম নিতে পেরে গর্বিত। টুইট করেন অভিষেকও।

অন্যদিকে এই ছবি বক্স-অফিসে ভাল বাজার করবে বলে আশাবাদী বক্স-অফিস ট্রেড অ্যানালিসিস্টরা। তাঁরা যে হতাশ হবেন না তা প্রমাণ করেছে প্রথম দিনের সংগ্রহ, যা কিনা প্রায় ৩৫ কোটি টাকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *