নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: বয়লার ফেটে প্রায় সাড়ে ন’ঘন্টা খনিগর্ভে আটকে রইলেন ৩৮ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে ইসিএলের পান্ডবেশ্বর কুমারডিহি বি কোলিয়ারিতে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াল খনি শ্রমিকদের মধ্যে। চরম গাফিলাতির অভিযোগ উঠেছে ইসিএল কর্তৃপক্ষের নজরদারি নিয়ে। ঘটনায় জানা গিয়েছে, সোমবার সকালের শিফটে কোলিয়ারির নীচে কাজে নেমে …
আরও পড়ুন »কেরলের বন্যার্তদের জন্য এসবিআইয়ের বিশেষ হোম লোন
নিজস্ব সংবাদদাতা কেরলের বন্যা দুর্গতদের জন্য বিশেষ ছাড়ে হোম লোন দেবে এসবিআই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেরলের ভয়াবহ বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ১০ লক্ষ টাকা পর্যন্ত লোনে ওপর মাত্র ৮.৪৫ শতাংশ সুদ নেওয়া হবে। এই বিশেষ স্কিমে লোনের প্রসেসিং ফিও নেওয়া হবে …
আরও পড়ুন »সিএমআরআইয়ের ঘটনায় ১ ঘন্টা কর্মবিরতির ডাক চিকিৎসকদের
নিজস্ব সংবাদদাতা সিএমআরআই-এ এক চিকিৎসকের নিগ্রহের ঘটনায় সরব চিকিৎসক মহল। যাদবপুর থানার অভিযুক্ত ওসিকে অপসারণের দাবিতে বুধবার রাজ্য জুড়ে একঘন্টা কর্মবিরতির ডাক দিল রাজ্যের চিকিৎসক ফোরাম। বুধবার বেলা ১২ থেকে রাজ্যের সমস্ত ওপিডি ও চেম্বার বন্ধ রাখা হবে। এরপরও অভিযুক্ত ওসির শাস্তি না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ায় হুমকই দিয়েছে …
আরও পড়ুন »তিন মাসে দেশজুড়ে বন্যার বলি ১৪০০, জানাল স্বরাষ্ট্র মন্ত্রক
নিজস্ব সংবাদদাতা গত ৩ মাসে দেশজুড়ে বন্যায় মৃতের সংখ্যা ১৪০০। স্বরাষ্ট্র মন্ত্রককে এক রিপোর্টে এই তথ্য জানালো ন্যাশনাল এমার্জেন্সি রেসপন্স সেন্টার। এরমধ্যে শুধু কেরলেই বন্যায় ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বৃষ্টি, বন্যা ও হড়কা বানে ২৫৪ জনের মৃত্যু হয়েছে। উত্তরাখণ্ডেও বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। গতবছর বৃষ্টি …
আরও পড়ুন »ঝাড়গ্রামের ৪টি পঞ্চায়েতের সভাপতি নির্বাচন করলেন পার্থ
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলায় তৃণমূলের দখলে আসা ৬টির মধ্যে ৪টি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করে দিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সোমবারই তাঁর বাড়িতে জেলা নেতাদের ডেকে সভাপতি ও সহ-সভাপতিদের নাম জানিয়ে দেন তিনি। মোট ৮টির মধ্যে এবার গোপীবল্লভপুর-১ ও সাঁকরাইল পঞ্চায়েত সমিতি দুটি হাতছাড়া হয়েছে শাসক দলের। …
আরও পড়ুন »পেট্রাপোল থেকে অস্ত্র সহ ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা: আগ্নেয়াস্ত্র সহ তিন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পেট্রাপোল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল থানার জয়ন্তীপুর এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃতরা বনগাঁর জয়পুর এলাকায় বাসিন্দা। নাম ইমতাজ আলি মণ্ডল, আবু সাফির মণ্ডল ও নউদ্দিন বিশ্বাস। এদের কাছ থেকে উদ্ধার হয় একটি ওয়ান শাটার, একটি …
আরও পড়ুন »হিংসার বদলে উন্নয়ন, মমতাকে খোঁচা কেন্দ্রীয় মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুর: রাজ্যে হিংসার বাড়বাড়ন্ত নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। সোমবার মেদিনীপুর সার্কিট হাউসে বিজেপির এক সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে এসে বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, রাজ্যে হিংসা বেড়েই চলেছে। এর জন্য রাজ্য সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন মেঘওয়াল। রাজ্যে হিংসাত্মক রাজনীতি নিয়ে …
আরও পড়ুন »উনিশে ভোটপুজো, এখন থেকেই জমজমাট দার্জিলিং
সঞ্জয় সরকার: আবার জমজমাট হচ্ছে দার্জিলিং। সামনেই পুজোর মরশুম। ফলে পর্যটকদের আনাগোনা যে বাড়বে তা বলাই বাহুল্য। কিন্তু তার পাশাপাশি বাড়ছে রাজনৈতিক পর্যটকদের আনাগোনাও। আসলে সামনেই যে ভোট পুজো। ফলে রাজনীতির কারবারিদের আনাগোনা যে বাড়বে তা বলাই বাহুল্য। ২০১৪ সালে দার্জিলিং লোকসভা আসনে জিতে কেন্দ্রে মন্ত্রী হয়েছেন বিজেপির এস এস …
আরও পড়ুন »গাঁজা মামলা : আইনের বিচারে সরকারের বিপক্ষে যাবে কেষ্টর ভিডিয়ো
নিজস্ব প্রতিনিধি: মুকুল রায়ের অভিযোগ সত্যি প্রমাণ করলেন একদা তাঁর অনুগামী অনুব্রত মণ্ডল। বিরোধীদের শায়েস্তা করার জন্য, এমনকি দলের অন্দরেও কেউ বেসুরো গাইলে তাকে শবক শেখানোর জন্য গাঁজা কেস দিয়ে গারদ বন্দি করা তৃণমূলে অলিখিত নিয়মে পর্যবসিত হয়েছে : বিজেপিতে যোগ দেওয়ার পর একথা একাধিকবার বলেছেন মুকুল। তাঁর অন্যতম সচিবের …
আরও পড়ুন »কংগ্রেসের ক্যাসঘরে কান্না! ৬ তারিখ জরুরী বৈঠক দিল্লিতে
নিজস্ব প্রতিনিধি : মাত্র ৪ বছর হলো ক্ষমতায় নেই দল। এর মধ্যেই দলের কোষাগারের হাল বেশ খারাপ হয়েছে। একেবারে ভাঁড়ে মা ভবানী অবস্থা! এদিকে কয়েক মাসের মধ্যেই রয়েছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে দলীয় প্রার্থীদের খরচের চাহিদা কিভাবে মেটানো যাবে, তা নিয়ে বেশ চিন্তায় পড়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ক্ষমতায় …
আরও পড়ুন »রোহিঙ্গা: সাংবাদিকের শাস্তি
নিজস্ব সংবাদদাতা মায়ানমারে রোহিঙ্গদের বিষয়ে রিপোর্টিং করার সময় গোপনীয়তা ভঙ্গের অভিযোগে রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের সাজা ঘোষণা করল মায়ানমার সরকার। অভিযুক্ত দুই সাংবাদিক ভা লোন এবং ক্যাভ সো উন মায়ানমারের নাগরিক। ডিসেম্বর ২০১৭য় ওই দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়। তারপর থেকে ওই দুই সাংবাদিককে রেঙ্গুনের জেলে বন্দি রয়েছেন।
আরও পড়ুন »আবার বাড়ল পেট্রল ডিজেলের দাম
নিজস্ব সংবাদদাতা ফের উর্ধ্বমুখী পেট্রল ডিজেলের দাম। আজ রাজধানী দিল্লিতে পেট্রলের দাম ৭৮.৮৪ টাকা, মুম্বইয়ে ৮৬.২৫ টাকা, কলকাতায় ৮১.৭৬ টাকা এবং চেন্নাইয়ে ৮১.৯৩ টাকা হয়েছে। ডিজেলের দাম বেড়ে দিল্লিতে ৭০.৭৬, মুম্বইয়ে ৭৫.১২, কলকাতায় ৭৩.৬১ এবং চেন্নাইয়ে ৭৪.৭৭ টাকা হয়েছে। বিশ্ব বাজারে ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ায় তেলের দাম বাড়ছে …
আরও পড়ুন »আজ ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা তিন দিনের সফরে পাহাড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার বিকালের বিমানে বাগডোগরা হয়ে তাঁর দার্জিলিঙে পৌঁছনোর কথা। তিনি রাত্রিবাস করবেন রীচমণ্ড হিল এ। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসনিক মূল্যায়ন বৈঠক করবেন তিনি। কেন্দ্র ও রাজ্য সরকার প্রদেয় টাকা কিভাবে জিটিএ খরচ করছে,কোন কোন খাতে কত …
আরও পড়ুন »ছিল ভ্রূণ হল বর্জ্য, হরিদেবপুরে রহস্য ঘনীভূত
নিজস্ব সংবাদদাতা এ যেন ‘ছিল রুমাল, হয়ে গেল বেড়াল’ কাণ্ড। ডিসির সাংবাদিক বৈঠকের একঘন্টার মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে পুলিশের তরফে জানানো হল, হরিদেবপুরের ফাঁকা জমি থেকে কোনও সদ্যোজাত শিশুর দেহ পাওয়াই যায়নি। এমনকি ওই প্লাস্টিকগুলিতে নাকি কোনও মানব কোষই পাননি চিকিৎসকেরা। পেয়েছেন মেডিকেল ওয়েস্ট। তবে কী হরিদেবপুরের ফাঁকা জমি …
আরও পড়ুন »পুরুলিয়ার ঘটনায় তৃণমূলকে একহাত নিলেন মুকুল
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: জয়পুরের ঘাঘরা গ্রামে পুলিশের গুলি চালানোর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি নেতা মুকুল রায়। রবিবার জয়পুরে বিজেপির নিহত দুই কর্মীর স্মরণ সভার আয়োজন করে বিজেপি। ওই সভায় কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহকে পাশে নিয়ে আক্রমনাত্মক ভঙ্গিতে বক্তব্য রাখেন মুকুল। তিনি বলেন,‘দুই বিজেপি কর্মীর মৃত্যু হলেও পুলিশ সুপার বলছেন পুলিশ …
আরও পড়ুন »বেহালায় খালি জমি থেকে উদ্ধার ১৪টি সদ্যোজাতের দেহ
নিজস্ব সংবাদদাতা বেহালার রাজা রামমোহন রায় রোডে এক পাঁচিল ঘেরা জমি থেকে ১৪টি সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। এইসব দেহগুলি প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল। বেশ কয়েক দিন ধরে এলাকায় দুর্গন্ধ ছড়ানোয় পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গর্ভপাত করে শিশুর দেহগুলি ভ্রুুুণ নয়। কে বা কারা …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news